নরসিংদীতে সাংবাদিকদের মধ্যে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ
০৩ অক্টোবর ২০২০, ০৬:০০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ পিএম
শেখ মানিক:
করোনাকালীন পরিস্থিতিতে নরসিংদী জেলার সাংবাদিকদের মধ্যে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। শনিবার (৩ অক্টোবর) দুপুরে নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে ২৭ জন সাংবাদিকের মধ্যে এ চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট নরসিংদী জেলা শাখার সভাপতি সৈয়দ ফারহানা কাউনাইন।
নরসিংদী প্রেসক্লাবের সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাজহারুল পারভেজ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন ভূইয়া, নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, যুগ্ম সম্পাদক শাহেদ চৌধুরী ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আলী, রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন লিটন, নরসিংদী জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. খন্দকার আতাউর রহমান শাহীন, নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি বাবু নিবারণ রায় ও নরসিংদী সংবাদপত্র পরিষদ (এনএসপি) এর সভাপতি মোঃ হারুন অর রশিদ হারুন প্রমুখ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা