করিমপুর ইউপি নির্বাচনে নৌকা সমর্থকদের হামলায় স্বতন্ত্রপ্রার্থীর ৫ জন আহত
০২ অক্টোবর ২০২০, ০৯:০৭ পিএম | আপডেট: ০৯ নভেম্বর ২০২৬, ০২:৫০ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী সদর উপজেলার চরাঞ্চলের করিমপুরে ইউনিয়ন পরিষদ উপ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ প্রার্থী মমিনুর রহমানের সমর্থকদের হামলায় স্বতন্ত্রপ্রার্থী গোলাম কিবরিয়ার ৫ সমর্থক আহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) সকাল ১১ টায় এই হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। আহতরা হলেন, রসুলপুর গ্রামের শাহাবাজ মেম্বার এর ছেলে এরশাদ (৩৫), নিজাম উদ্দিন (২৮), হোসেন আলী (২৬), হলুদ মিয়া ও আনোয়ার হোসেন। আহতরা সবাই রসুলপুর গ্রামের বাসিন্দা।
স্বতন্ত্র প্রার্থী গোলাম কিবরিয়া জানান, আমার সমর্থকরা রসুলপুর গ্রাম থেকে অটোরিকশা করে নরসিংদীর উদ্দেশে যাচ্ছিল। তারা করিমপুর নৌকা ঘাট এলাকায় পৌঁছালে নৌকার নির্বাচনী ক্যাম্পের ভিতর থেকে নৌকা প্রার্থীর সমর্থক অহিদুল্লাহ ও জগৎ এর নেতৃত্বে ২০/২৫ জন সন্ত্রাসী আমার ৫ সমর্থকদের উপর অতর্কিত হামলা চালায় ও তাদের বহনকারী অটোরিকশাটি ভাংচুর করে। এসময় তাদের হামলায় রসুলপুর গ্রামের শাহাবাজ মেম্বার এর ছেলে এরশাদ (৩৫), নিজাম উদ্দিন (২৮) হোসেন আলী (২৬) হলুদ মিয়া ও আনোয়ার হোসেন আহত হয়। গুরুতর আহত এরশাদ ও নিজাম উদ্দিন কে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়া ১ অক্টোবর রাতে নৌকার নির্বাচনী ক্যাম্প ভাংচুরের বিষয়ে জানতে চাইলে গোলাম কিবরিয়া বলেন, নৌকার সমর্থকরা রাতে নিজেরাই তাদের ক্যাম্প ভাংচুর করে আমাদের লোকজন কে ফাঁসাতে চাচ্ছে। হামলার ঘটনায় মামলা দায়ের এর প্রস্তুতি চলছে।
এ বিষয়ে নৌকা প্রতীকের প্রার্থী মমিনুর রহমানের সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
এ ব্যাপারে নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব দত্ত চৌধুরী বলেন, নির্বাচনকে কেন্দ্র করে গতকাল রাতে স্বতন্ত্রপ্রার্থীর সমর্থকরা ৬ নং ওয়ার্ডে নৌকার একটি নির্বাচনী ক্যাম্প ভাংচুর করে। এরই ধারাবাহিকতায় এই ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ