নরসিংদীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালিত
২৮ সেপ্টেম্বর ২০২০, ১১:৫৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে জেলা আওয়ামী লীগের আয়োজনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালিত হয়েছে। জন্মদিন উপলক্ষে সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা, দোয়া মাহফিল ও এতিম দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
নরসিংদী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট এস এস হাদীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন নরসিংদী সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি লে. কর্ণেল (অব:) মোহাম্মদ নজরুল ইসলাম হিরু।
আলোচনা সভায় বক্তব্য রাখেন মাধবদী শহর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র মোশারফ হোসেন মানিক, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মনিরুজ্জামান ছোট্র, সাবেক শহর আওয়ামী লীগ সভাপতি মোন্তাজ উদ্দিন ভুইয়া, নরসিংদী পৌরসভার কাউন্সিলর ও প্যানেল মেয়র রিপন সরকার, জেলা আওয়ামী লীগ নেতা এস এম কাইয়ূম, নরসিংদী শহর আওয়ামী লীগের সহ-সভাপতি দীপক কুমার সাহা প্রমুখ।
আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মিলাদ ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালানা করেন মুফতি মাওলানা মোস্তাফিজুর রহমান। এর পূর্বে দুপুরে এতিম ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা