নরসিংদীতে সাংবাদিকদের সাথে ঢাকা বিভাগীয় কমিশনারের মতবিনিময়
২৮ সেপ্টেম্বর ২০২০, ১২:২৮ এএম | আপডেট: ০৯ নভেম্বর ২০২৬, ০২:৩২ এএম
তৌহিদুর রহমান:
নরসিংদীতে তিন দিনের সরকারী সফরের শেষ দিন রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মো: মোস্তাফিজুর রহমান। এসময় তিনি তার জেলা পরিদর্শনের মূল্যায়ন ও অন্যান্য প্রসঙ্গে সাংবাদিকদের সাথে প্রতিক্রিয়া ব্যক্ত করেন ও বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
নরসিংদীর বাঁধনহারা থিয়েটার স্কুলে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ‘বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা ও প্রশাসন: প্রেক্ষিত নরসিংদী” শীর্ষক এই মিট দ্য প্রেস অনুষ্ঠিত হয়।
গত শুক্রবার (২৫ সেপ্টেম্বর) তিন দিনের সরকারী সফরে নরসিংদী আসেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ মোস্তাফিজুর রহমান, পিএএ। তিনদিনের সফরে তিনি নরসিংদী সার্কিট হাউসের বর্ধিত তৃতীয় তলার উদ্বোধন, নরসিংদীর ৪০ টি ভূমিহীন পরিবারের মাঝে সরকারে পক্ষ থেকে দেয়া খাস জমি বন্দোবস্তের কবুলত দলিল হস্তান্তর, নুরালাপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা ভবনের উদ্বোধন, নরসিংদী পৌরসভা ও সদর ভূমি অফিস পরিদর্শন, সুশীল সমাজ, ব্যবসায়ী ও তরুণদের সাথে মতবিনিময় করেছেন। সফরের সর্বশেষ দিন তিনি সাংবাদিকদের সথে মতবিনিয়ম করেন।
মতবিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন। নরসিংদী প্রেসক্লাব এর নেতৃবৃন্দ ও জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ এতে উপস্থিত ছিলেন।
এসময় সাংবাদিকগণ ঢাকা বিভাগীয় কমিশনারের কাছে তার তিন দিনের সফরে নরসিংদী জেলা প্রশাসনের কাজের মূল্যায়ন, করোনার ২য় ওয়েব এর প্রস্তুতি ও নদী খননের কার্যক্রম নিয়ে প্রশ্ন করেন। এসময় ঢাকা বিভাগীয় কমিশনার বলেন, ২০০৮ সালে আমাদের মাথাপিছু আয় ছিল ৬শ ডলার এখন ১৯শ ৬ ডলার, আমাদের দারিদ্র্য সীমা ছিল ফোরটি পারসেন্ট, আজকে এটা কমে আসছে টুয়েন্টি ওয়ান পারসেন্ট, আমাদের টার্গেট আছে টুয়েলভ পারসেন্ট।
করোনার ২য় ওয়েভের ব্যাপারে সরকার যথেষ্ঠ সজাগ রয়েছে জানিয়ে তিনি বলেন, সকল স্বাস্থ্যবিধি মেনে আমাদের অর্থনৈতিক কার্যক্রম চালু রাখার পক্ষে আমাদের প্রস্তাব। লকডাউনে যাওয়ার পক্ষে আমি নই। প্রত্যেক মানুষকে ২টি করে মাস্ক দেয়ার পরিকল্পনা করছি। একটি পড়বে অন্যটি ধুবে। জেলা প্রশাসক ইতিমধ্যে এই কার্যক্রম শুরু করেছে। মাস্ক পড়া ও হাত ধোয়া কে যদি আমরা ইনশিউর করতে পারি তাহলে করোনাকে এইট্টি পারসেন্ট রুখে দেওয়া সম্ভব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশাসন কে জনগণের খুব কাছে পৌঁছে দিতেই সংস্থাপন মন্ত্রণালয়ের নাম বদলে জনপ্রশাসন মন্ত্রণালয় করেছেন। নরসিংদী এসে জেলা প্রশাসনের বিভিন্ন কার্যক্রম দেখে মনে হয়েছে প্রশাসন সত্যিকার অর্থেই জনপ্রশাসনে পরিণত হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ