নরসিংদীতে ৬০০ পিস ইয়াবা উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৪
২৭ সেপ্টেম্বর ২০২০, ১২:০৭ এএম | আপডেট: ১০ নভেম্বর ২০২৬, ০১:২৯ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে ৬০০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও দুই নারীসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে শহরের চিনিশপুর গ্যাস অফিসের সামনে থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো- চাঁদপুর জেলার পালালকদী বেপারী পাড়া গ্রামের মৃত আঃ করিম বেপারীর ছেলে সোহরাব হোসেন (৫১), কুমিল্লা জেলার নবীয়াবাদ দক্ষিণপাড়া গ্রামের আবদুল মতিন সরকার এর ছেলে রিপন সরকার (৩১), গোপালগঞ্জ জেলার দূর্গাপুর গ্রামের মৃত খবির সরকার এর মেয়ে মোসাঃ মমতাজ বেগম (৪৭), ঢাকার কামরাঙ্গীরচর থানার পূর্ব রসুলপুর এলাকার আঃ রাজ্জাক এর মেয়ে মোসাঃ রাজিয়া আক্তার (৩১)।
নরসিংদী জেলা পুলিশের মিডিয়া সমন্বয়ক ও জেলা গোয়েন্দা পুলিশের পরিদশক রুপন কুমার সরকার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সদর থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার দত্ত চৌধুরীর নেতৃত্বে এসআই নঈমুল ইসলাম মোস্তাক, এসআই মেহেদী হাসান, এএসআই সোহেল সরকার, এএসআই দীপক কুমার সরকার ও তাদের সঙ্গীয় ফোর্স মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় ৬০০ (ছয়শত) পিস ইয়াবা ট্যাবলেটসহ চিহ্নিত ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ১ লক্ষ ৮০ হাজার টাকা।
এ ঘটনায় নরসিংদী সদর মডেল থানায় মামলা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ