নরসিংদীতে ডিবির পৃথক অভিযানে বিয়ার ও ইয়াবাসহ গ্রেপ্তার ৬
২৩ সেপ্টেম্বর ২০২০, ০৪:১৪ পিএম | আপডেট: ০৯ নভেম্বর ২০২৬, ০২:৫১ এএম
তৌহিদুর রহমান:
নরসিংদীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পৃথক অভিযান চালিয়ে বিয়ার ও ইয়াবাসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নরসিংদী সদর মডেল থানা ও মাধবদী থানা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
জেলা গোয়েন্দা শাখার উপ পরিদর্শক তাপস কান্তি রায়, সহকারী উপ পরিদর্শক আনোয়ার হোসেন ও তাদের সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন।
বিয়ারসহ গ্রেপ্তারকৃতরা হলো-নরসিংদী সদর উপজেলার হাজীপুর এলাকার সুকুমার সাহার ছেলে স্বর্বজিৎ সাহা স্বর্প (৩০), একই এলাকার হরে কৃষ্ণ সাহার ছেলে মানিক সাহা (২৫) ও নাগরিয়াকান্দি এলাকার মোরশেদ মিয়ার ছেলে হানিফ মিয়া(২৪)।
ইয়াবাসহ গ্রেপ্তারকৃতরা হলো- রায়পুরা থানার বাঘাইকান্দি এলাকার আসাদ মিয়ার ছেলে মোঃ অলি মিয়া (২৫), চরমধুয়া এলাকার কাজল মিয়ার ছেলে মোঃ সাগর মিয়া (২৫) ও সদর থানার হাজীপুর এলাকার নির্মল দাসের ছেলে হিমেল দাস ওরফে হিমেল ইসলাম (২৪)।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) জানায়, মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।এসময় মাধবদী থানাধীন ঢাকা-সিলেট মহাসড়কের পাঁচদোনা মোড়ে পিপিএল নামের যাত্রীবাহী বাস থেকে ৫৪ ক্যান বিয়ারসহ উদ্ধারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।
অপরদিকে নরসিংদী মডেল থানাধীন হাজীপুর হতে চিহ্নিত তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের দখল থেকে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিয়ার ও ইয়াবা উদ্ধারের ঘটনায় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসার সাথে জড়িত। গ্রেপ্তারকৃত সর্বজিৎ সাহা স্বর্পের বিরুদ্ধে ইতিমধ্যে মাদক আইনে ৩ টি সহ মোট ৫ টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ