নরসিংদীতে যাত্রীবেশে অটোরিক্সা ছিনতাইকালে দুইজন গ্রেপ্তার
০৭ সেপ্টেম্বর ২০২০, ০৮:২২ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে হাতেনাতে সংঘবদ্ধ আন্তজেলা গাড়ী ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), নরসিংদী। এসময় ছিনতাইকৃত একটি ব্যাটারিচালিত অটোরিক্সা উদ্ধারসহ জব্দ করা হয়েছে ছিনতাই কাজে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা। সোমবার (০৭ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার সাহেপ্রতাব এলাকায় যাত্রীবেশে অটোরিক্সা ছিনতাই করে পালানোর সময় হাতেনাতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- ঢাকার সবুজবাগ থানার রামপুর/২১৮ দক্ষিণ বাসাবো এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে মোঃ শাওন পারভেজ (৩৫) ও জামালপুর জেলার ইসলামপুর থানার মালমারা গ্রামের মৃত ফুলু মিয়ার ছেলে, বর্তমানে ঢাকার মুগদা থানার মানিকনগর এলাকার সিএনজি চালক মোঃ লেবু (৪০)।
পিবিআই নরসিংদীর পুলিশ সুপার মোঃ এনায়েত হোসেন মান্নান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নরসিংদীর পাঁচদোনা এলাকার ব্যাটারিচালিত অটোরিক্সা চালক আ: বাছেদ সকালে তার অটোরিক্সাটি নিয়ে নরসিংদী শহরের পুরাতন বাসস্ট্যান্ডে যাত্রীর জন্য অপেক্ষা করছিলেন। সকাল প্রায় ৮টার দিকে একজন যাত্রী এসে রেলওয়ে স্টেশন যাবে বলে তার অটোরিক্সায় উঠে। অটোরিক্সা চালক বাছেদ যাত্রীকে নিয়ে রেলওয়ে স্টেশন পৌছলে ওই যাত্রী সেখানে না নেমে পর্যায়ক্রমে শাপলা চত্বর ও সেখান থেকে সাহেপ্রতাব নিয়ে যাবার কথা বলে। সাহেপ্রতাব বাসস্ট্যান্ড যাওয়ার আগে পিবিআই কার্যালয়ের রাস্তায় ঢুকে পরিপাটি পোশাক পরিহিত ওই যাত্রী তার স্যার অটোরিক্সায় যাবেন বলে নেমে পড়ে। এসময় নতুন একজন লোক গাড়িতে উঠে ভাড়া কত জিজ্ঞেস করে এক হাজার টাকার নোট দিলে ভাংতি না থাকায় টাকা ভাংতি করে দেয়ার কথা বলে চালককে সামনে যেতে বলে। এসময় যাত্রীবেশি ছিনতাইকারীর ফোনে একটি মৃত্যু সংবাদ (সাজানো) জানিয়ে আসা কল লাউড স্পিকারে কৌশলে চালককে শোনানো হয় এবং একজন লোককে তার গাড়ীতে উঠানোর জন্য ডেকে আনতে চালককে বলা হয়। চালক অটোরিক্সা থেকে নামলে তার কেটে অটোরিক্সাটি চালু করে পিবিআই কার্যালয়ের সামনে দিয়ে পালিয়ে যাচ্ছিল যাত্রীবেশি ওই ছিনতাইকারী। এসময় চালকসহ স্থানীয়রা চিৎকার করে পিছু ধাওয়া করলে পিবিআই নরসিংদীর সদস্যরা হাতেনাতে ছিনতাইকারী মোঃ শাওন পারভেজকে আটক করে। পরে তার সহযোগী ছিনতাইকারী সিএনজি অটোরিক্সা চালক মোঃ লেবুকে আটক ও সিএনজি জব্দ করা হয়।
পুলিশী জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ছিনতাই কাজে জড়িত থাকার কথা স্বীকার করাসহ অন্যান্য সদস্যদের নাম প্রকাশ করেছে। তারা আন্তজেলা ছিনতাইকারী চক্রের সংঘবদ্ধ সদস্য। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন এলাকায় একাধিক মামলা রয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা