নরসিংদী কালেক্টরেট ঈদগাহ মাঠে গাড়িচাপায় এক নারী নিহত, আহত-১
২৫ আগস্ট ২০২০, ০৯:২০ পিএম | আপডেট: ০৯ নভেম্বর ২০২৬, ০২:২১ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর আদালত কার্যালয় চত্বরে কালেক্টরেট ঈদগা মাঠের গাছের নিচে বসে একটি নিকাহনামা (কোর্ট ম্যারেজ) নিয়ে পরামর্শ করছিলেন হালিমা বেগম, রত্না আক্তার (৫০) সহ কয়েকজন। এমন সময় আকষ্মিকভাবে পিছন দিক থেকে একটি প্রাইভেটকার উঠিয়ে দেওয়া হয় তাদের উপর। এতে গুরুতর আহত হন হালিমা ও রত্না। মঙ্গলবার (২৫ আগস্ট ) দুপুরে এ ঘটনা ঘটে।
পরে উপস্থিত লোকজন সঙ্গে সঙ্গে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হালিমাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। ঢাকা নেওয়ার পথে হালিমার মৃত্যু হয়। নিহত হালিমা বেগম নরসিংদী সদর উপজেলার মহিষাশুরা বিলপাড় এলাকার আবু সিদ্দিকের স্ত্রী। আহত রত্না বেগম গাজীপুরের কাপাসিয়া এলাকার আবদুস সালামের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী ও নিহতের ভগ্নিপতি জাকির হোসেন জানান, হালিমা আপার মেয়ের বিয়ে নিয়ে পরামর্শ করার জন্য আমরা কোর্টে আসছিলাম। আমরা কোর্টের ঈদগা মাঠে বসে পরামর্শ করছিলাম। আমাদের বসার ১০ হাত দূরে কয়েকটি গাড়ি রাখা ছিল। আমি ফোনে কথা বলতে বলতে মাঠের পাশে গিয়েছিলাম। এমন সময় হঠাৎ চিৎকারের শব্দ পেলাম। পরে দৌড়ে গিয়ে দেখি গাড়ির নিচে হালিমা আপা ও রত্না আপা। পরে তাদের গাড়ির নিচ থেকে বের করে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়। গাড়ির ড্রাইভার ও সাথে থাকা একজনকে আমরা আটক করি। এসময় অ্যাডভোকেট শিরিন জাহান নামের একজন আমাদের বকাঝকা করেন এবং ড্রাইভার ও গাড়ি তার জিম্মায় নিয়ে যায়। শুনেছি ওই ড্রাইভার নাকি অ্যাডভোকেট শিরিনের ছেলের বন্ধু। পরে হালিমা আপাকে সদর হাসপাতাল থেকে ঢাকা নেওয়ার পথে তিনি মারা গেছেন।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার দত্ত চৌধুরি বলেন, একটি প্রশিক্ষণের গাড়িতে তুষার নামের একটি ছেলে ড্রাইভিং শিখছিল। এমন সময় হতাহতদের উপরে দুর্ঘটনাবশত গাড়িটি উঠিয়ে দেয়। এতে হালিমা নামের একজন নিহত হয়েছেন। আর আহত হয়েছেন একজন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আর নিহতের লাশ ময়নাতদন্তের জন্যে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ