নরসিংদীতে ১৮৩ শতাংশ খাসজমি অবৈধ দখলমুক্ত করলো প্রশাসন
২৩ আগস্ট ২০২০, ১২:৫২ এএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে ১৮৩ শতাংশ সরকারি খাসজমি অবৈধ দখলমুক্ত করেছে প্রশাসন। শনিবার (২২ অাগস্ট) সদর উপজেলার পাইকারচর ও মহিষাশুড়া ইউনিয়নে ৭ কোটি টাকা মূল্যের এসব জমি দখলমুক্ত করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ শাহ আলম মিয়া।
উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, পাইকারচর ইউনিয়ন ভূমি অফিসের পুরানচর মৌজায় ৯২ নং দাগে ২৫ শতাংশ সরকারি খাস জমি (যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ৭৫ লক্ষ ১০ হাজার টাকা) স্থানীয় প্রভাবশালীরা দীর্ঘদিন ধরে ভোগদখল করছিল। অপরদিকে মহিষাশুরা ইউনিয়ন ভূমি অফিসের আওতাধীন বালুরসাইর মৌজায় ১২৯৯ দাগে ১০ শতক খাস জমি ( যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ৪০ লক্ষ টাকা), আটপাইকা মৌজায় ৩৬১ দাগে ১৩৩ শতাংশ 'ক' তফসিল ভূক্ত জমি (যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ৫ কোটি ৩২ লক্ষ টাকা) এবং আটপাইকা মৌজায় ৩৪১ নং দাগে ১৫ শতাংশ 'খ' তফসিল ভূক্ত জমি (যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ৬০ লক্ষ টাকা) অবৈধ দখলে ছিল।

স্থানীয় প্রভাবশালীরা এসব খাস জমি অবৈধভাবে দখল করে পাওয়ারলুম, দোকান ও অনুমোদনহীন ভবনসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করে ভোগদখল করছিলো। খবর পেয়ে এসব সরকারি জমি দখলমুক্তকরণে অভিযান পরিচালনা করে প্রশাসন।
নরসিংদী সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ শাহ আলম মিয়া জানান, সরকারি স্বার্থ, সম্পদ-সম্পত্তি রক্ষা এবং সংরক্ষণের জন্য সদর উপজেলা ভূমি অফিসের অধীনে থাকা সরকারি খাসজমি অবৈধ দখলমুক্তকরণের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন। নির্দেশনা পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা অাক্তারের তত্বাবধানে খাসজমি উদ্ধারে অভিযান চালানো হচ্ছে। পর্যায়ক্রেম সকল খাসজমি অবৈধ দখলমুক্ত করা হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

এই বিভাগের আরও