নরসিংদীতে করোনায় আরও একজনের মৃত্যু
২০ আগস্ট ২০২০, ০৮:০৯ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে করোনায় ভাইরাসে আক্রান্ত হয়ে মীর জুলফিকার আলী (৭০) নামের একজন মৃত্যুবরণ করেছেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যা ৬ টার দিকে তিনি নরসিংদী কোভিড ডেডিকেটিড হাসপাতালে (১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি শহরের বিলাসদী মহল্লার মৃত মীর সওদাগর আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন।
নরসিংদী কোভিড ডেডিকেটিড হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. এনএম মিজানুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত মীর জুলফিকার আলী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত কারণ ও হৃদরোগে ভুগছিলেন। সম্প্রতি তাঁর করোনা ভাইরাসের সংক্রমনের লক্ষণ দেখা দিলে গত ১১ আগষ্ট নমুনা দিয়ে যান। ১৩ আগষ্ট প্রাপ্ত ফলাফলে তার করোনা পজেটিভ শনাক্ত হয়। গত মঙ্গলবার (১৮ আগষ্ট ) তিনি অসুস্থ হয়ে পড়লে নরসিংদী কোভিড হাসপাতালে ভর্তি হন। বৃহহস্পতিবার সন্ধ্যা ৬ টার দিকে তিনি মারা যান।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে এ পর্যন্ত (২০ আগস্ট) নরসিংদী জেলায় ৯ হাজার ৮ শত ৬৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে, এর মধ্যে ৯ হাজার ৮ শত ৫৫ জনের পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। ফলাফল অনুযায়ী ১ হাজার ৯ শত ২৪ জন করোনা শনাক্ত হয়েছেন। এরমধ্যে নরসিংদী সদর উপজেলায় ১১৫৬ জন, শিবপুরে ১৯৩ জন, পলাশে ১৭২ জন, মনোহরদীতে ১৩৪ জন, বেলাবতে ১২৬ জন ও রায়পুরাতে ১৪৩ জন করোনা আক্রান্ত রয়েছেন।
এছাড়া এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৪০ জন। এরমধ্যে নরসিংদী সদর উপজেলায় ২৪ জন, বেলাবতে ০৬ জন, রায়পুরায় ০৫ জন, পলাশে ০২ জন, মনোহরদীতে ০২ জন ও শিবপুরে ০১ জন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা