নরসিংদীতে দেশীয় তৈরি বন্দুক ও গুলিসহ ৭ মামলার আসামী গ্রেপ্তার
০৪ আগস্ট ২০২০, ০৬:০২ পিএম | আপডেট: ০৯ নভেম্বর ২০২৬, ০২:২৭ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে দেশীয় তৈরি বন্দুক ও গুলিসহ মোঃ শাহ পরান (৩২) নামে ৭ মামলার আসামী গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। সোমবার (০৩ আগস্ট) সন্ধ্যায় শহরের দত্তপাড়া বেড়িবাঁধ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শাহপরান পশ্চিম দত্তপাড়া মহল্লার হারুন অর রশিদের ছেলে।
নরসিংদী জেলা পুলিশের মিডিয়া সমন্বয়ক ও পুলিশ পরিদর্শক রুপণ কুমার সরকার জানান, খুন, অস্ত্র, ডাকাতি প্রস্তুতি, চাঁদাবাজি ও মাদক মামলার আসামী জেলার তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী ও পেশাদার খুনী শাহ পরানের নামে একাধিক গ্রেফতারী পরোয়ানা রয়েছে। দীর্ঘদিন ধরে পুলিশের একাধিক টিম তাকে ধরার জন্য চেষ্টা চালাচ্ছিল। নরসিংদী শহরের বেপারীপাড়া, দত্তপাড়া, শ্বশ্মানঘাট, কাউরিয়াপাড়া এলাকায় তার ছত্রছায়ায় একাধিক মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী দল বেআইনি কার্যকলাপ সংঘটিত করে আসছে।
গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী মডেল থানার উপ পরিদর্শক অনুপ কুমার ধরের নেতৃত্বে পুলিশের একটি দল শহরের দত্তপাড়া বেড়িবাঁধ এলাকা হতে শাহ পরানকে গ্রেফতার করেন।
পরে পুলিশী জিজ্ঞাসাবাদে শাহ পরান তার নিকট একটি অবৈধ অস্ত্র আছে বলে স্বীকার করে। শাহ পরানের দেয়া তথ্যমতে পরদিন মঙ্গলবার (০৪ আগস্ট) কাউরিয়াপাড়াস্থ নতুন লঞ্চঘাট সংলগ্ন আবহাওয়া অফিসের পিছনে আলীজান জুট মিলস্ ও আবহাওয়া অফিসের বাউন্ডারি সংযোগ স্থানে মাটির নিচ হতে পলিথিন কাগজে মোড়ানো অবস্থায় ০১ টি দেশীয় তৈরী এলজি বন্ধুক ও ০৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এ ঘটনায় সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
তার বিরুদ্ধে ইতোপূর্বে ১টি হত্যা মামলা, ১টি অস্ত্র মামলা, ১টি ডাকাতি মামলা, ১টি চাঁদাবাজি মামলা, ২টি মাদক মামলা, ১টি অন্যান্যসহ মোট ০৭টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ