নরসিংদীতে হতদরিদ্র পরিবারের মাঝে গোশত বিতরণ
৩১ জুলাই ২০২০, ১১:৫৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ এএম
নিজস্ব প্রতিবেদক:
করোনা এবং বন্যাকালীন প্রতিকূল পরিস্থিতিতে প্রতিবছরের মত এবারও নরসিংদী শহরের অর্ধশতাধিক দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ১ কেজি করে গরুর গোশত বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন "যাত্রাপথ"। অসহায় মানুষদের মাঝে পবিত্র ঈদ-উল-আযহার আনন্দ ভাগাভাগি করতে যাত্রাপথ পরিবারের পক্ষ থেকে উপহার হিসেবে গরুর গোশত বিতরণ করা হয়।
শুক্রবার (৩১ জুলাই) বিকালে পৌর শহরের বানিয়াছল বিলপার মাদ্রাসা মাঠে আয়োজিত গোশত বিতরণ অনুষ্ঠানে স্থানীয় আতাউর রহমান ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা আতাউর রহমান, নরসিংদী ডায়াবেটিক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক আমিনুল হক বাচ্চু ও নদী বাংলা গ্রুপের পরিচালক মাহাবুবুর রহমান মনিরসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
যাত্রাপথের সভাপতি তৌফিকুল ইসলাম সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানের পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক ইফতে খায়রুল হক ইফাত।
এসময় সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, প্রতি বছরের মত এবারও অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ক্ষুদ্র প্রয়াস ছিল। শহরের ছিন্নমূল ৬০ টি পরিবারের মাঝে ১ কেজি করে গরুর গোশত বিতরণ করা হয়। আগামী দিনে মানব কল্যাণে আরো বহুমুখী কর্মসূচী বাস্তবায়ন করার আশাবাদ ব্যক্ত করেন তারা।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা