নরসিংদী সদর দলিল লেখক সমিতির পক্ষ থেকে মৃত্যু ভাতা প্রদান
২৩ জুলাই ২০২০, ১০:০২ পিএম | আপডেট: ০৯ নভেম্বর ২০২৬, ১১:৪৭ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী সদর দলিল লেখক সমিতির পক্ষ থেকে সদর সাব রেজিষ্ট্রি অফিসের দলিল লেখক সমিতির প্রধান উপদেষ্টা ও ঢাকা বিভাগীয় দলিল লেখক সমিতির সহ সভাপতি মোঃ শরীফ হোসেন এর পরিবারকে মৃত্যু ভাতা প্রদান করা হয়েছে। নরসিংদী সদর দলিল লেখক সমিতির কার্যালয় হলরুমে বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১১টায় এ ভাতা দেয়া হয়।
উক্ত মৃত্যু ভাতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দলিল লেখক সমিতির সভাপতি নূর আলম ভূইয়া। নরসিংদী সদর দলিল লেখক সমিতির সভাপতি মোঃ সাখাওয়াত হোসেন নান্নুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ ইবনে রইছ মিঠুর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন নরসিংদী সদর দলিল লেখক সমিতির উপদেষ্টা সচিব আতাউর রহমান ভূইয়া, সদস্য বদরুজ্জামান বকুল, তোফাজ্জল হোসেন, মাসুদ পারভেজ প্রমুখ।
এসময় মরহুম মোঃ শরীফ হোসেন এর ছেলে আরিফ হোসেন, রাজিব হোসেন, সজিব হোসেন, মাহমুদুল হাসান সাকিব উপস্থিত থেকে মৃত্যু ভাতার চেক গ্রহণ করেন।
প্রধান অতিথি দলিল লেখকদের উদ্দেশ্যে বলেন, সকল দলিল লেখককে নিষ্ঠা ও সততার সহিত জনসেবা ও দায়িত্ব পালন করতে হবে। ভবিষ্যতে সহকর্মী দলিল লেখকদের মৃত্যুর পর মৃত্যু ভাতা প্রদান কার্যক্রম অব্যহত থাকবে। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ