নরসিংদীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
১৭ জুলাই ২০২০, ১২:২০ এএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে ২৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায় নরসিংদী মডেল থানাধীন ঘোড়াদিয়া এলাকা হতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- ঘোড়াদিয়া হাজী সাত্তারের বাড়ির ভাড়াটিয়া ও হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার শ্রীমঙ্গলকান্দি এলাকার মৃত ইব্রাহিম মিয়ার ছেলে শফিকুল ইসলাম শফিক (৫২) এবং নরসিংদী সদর থানার পুরানপাড়ার মমতাজ উদ্দিনের ছেলে ছোটন মিয়া (৩০)।
গোয়েন্দা পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার উপ পরিদর্শক তাপস কান্তি রায় ও সহকারী উপ পরিদর্শক আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সের সহায়তায় নরসিংদী মডেল থানা এলাকার ঘোড়াদিয়াস্থ একটি দোকানের সামনে থেকে তাদের গ্রেপ্তার করেন। এসময় তাদের দখল থেকে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় নরসিংদী সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃত শফিকুল ইসলামের বিরুদ্ধে ইতোপূর্বে একাধিক মাদক মামলা রয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা