নরসিংদীতে পাচারের সময় ২০ হাজার পিস ইয়াবাসহ নারী গ্রেফতার
০৪ জুলাই ২০২০, ০৩:২৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে পাচারের সময় ২০ হাজার পিস ইয়াবাসহ সেতারা বেগম (৩৪) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত সেতারা বেগম ব্রাহ্মনবাড়িয়া জেলার আখাউড়া থানার খিদিরপুর গ্রামের আলামিন মিয়ার স্ত্রী ও মৃত বাবুল মিয়ার মেয়ে।
শনিবার (০৪ জুলাই) দুপুরে এক সংবাদ সম্মেলনে নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার এ তথ্য জানান।
পুলিশ সুপার জানান, ২৯ জুন নরসিংদীতে পাচারের সময় ২৭ হাজার পিস ইয়াবাসহ চারজনকে গ্রেফতারের পর গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে জেলা পুলিশ। এর সূত্র ধরে গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার (০৩ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা -সিলেট মহাসড়কের নরসিংদীর ভেলানগরস্থ ঢাকা বাসস্ট্যান্ডে অবস্থান নেয় নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহেদ আহম্মেদ, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর পরিদর্শক রুপণ কুমার সরকার, উপ পরিদশর্ক জাকারিয়া আলম, তাপস কান্তি রায়, সহকারী উপ পরিদর্শক আনোয়ার হোসেনসহ ডিবির একটি দল। এসময় পাচারকালে সেখান থেকে শপিং ব্যাগে ভর্তি ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক পাচারকারী সেতারা বেগমকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় নরসিংদী সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মাদকমুক্ত নরসিংদী গড়ার প্রত্যয়ে জেলা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশ সুপার।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা