নরসিংদীতে মাদক পাচার করতে এসে ২৭ হাজার পিস ইয়াবাসহ চারজন গ্রেফতার
২৯ জুন ২০২০, ০২:৫৮ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে পাচারের সময় ২৭ হাজার পিস ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৯ জুন) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী সদর থানা এলাকার ভাগদী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় একটি মাইক্রোবাস, সাতটি মোবাইল সেট ও একটি সাউন্ড বক্স উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- সিলেটের বিশ্বনাথ থানার পাঠাকুইন গ্রামের জাবেদ আলীর ছেলে মো: আজির উদ্দিন (২৭), তার সহকারী একই থানার মুফতিরগাঁও গ্রামের সানুর আলীর ছেলে মো: মিনার (২১), মাইক্রোবাস চালক সিলেট এর মোগলাবাজার থানার মাইজবাগ গ্রামের মো: নূর মিয়ার ছেলে মো: আজাদ মিয়া (৩৪) ও একই থানার শেখপাড়া গ্রামের মৃত আব্দুল হান্নানের ছেলে মাইক্রোবাস চালক মো: নোমান আহম্মেদ বকুল (৩২)।
সোমবার দুপুরে জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক ও জেলা পুলিশের মিডিয়া সমন্বয়ক রুপণ কুমার সরকার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন তথ্যের ভিত্তিতে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহেদ আহম্মেদ এর নেতৃত্বে নরসিংদী মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন্স) তোফাজ্জল হোসেন, উপ পরিদর্শক নঈমুল ইসলাম মোস্তাক, সহকারী উপ পরিদর্শক দীপক কুমার সরকারসহ পুলিশের একটি দল ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী সদর থানা এলাকার ভাগদী এলাকায় মোল্লা স্পিনিং সংলগ্ন স্থানে অভিযান পরিচালনা করেন। এসময় সেখান থেকে একটি মাইক্রোবাসে তল্লাশী করে ২৭ হাজার পিস ইয়াবা উদ্ধার ও চারজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা ইয়াবা পাচারের জন্য সিলেট থেকে হবিগঞ্জ, ব্রাহ্মনবাড়িয়া ও কিশোরগঞ্জের ভৈরব হয়ে নরসিংদী প্রবেশ করছিল। এ ঘটনায় নরসিংদী সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা