পাঁচদোনায় দুই বাসের সংঘর্ষে এক বাসচালক নিহত, আহত ১২ যাত্রী
২৮ জুন ২০২০, ০২:২৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর পাঁচদোনায় যাত্রীবাহি দুই বাসের মুখোমুখী সংঘর্ষে আনোয়ার হোসেন (৩৫) নামে এক বাসচালক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ১২ যাত্রী। রবিবার (২৮ জুন) দুপুর ১২টার দিকে নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা-টঙ্গি সড়কের নগর পাঁচদোনায় এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত বাসচালক আনোয়ার হোসেন, নরসিংদী সদর উপজেলার চরাঞ্চল আলোকবালীর বাসিন্দা।
পাঁচদোনা পুলিশ ফাড়ির ইনচার্জ ইউসুফ মিয়া জানান, ঢাকার মহাখালী থেকে পিপিএল পরিবহণের একটি যাত্রীবাহি বাস নরসিংদী ফিরছিলো। বাসটি নগর পাঁচদোনায় পৌঁছলে বিপরীত দিক ভৈরব থেকে ঢাকাগামী বাদশা পরিবহণের একটি বাসের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই পিপিএল পরিবহণের চালক আনোয়ার মারা যায়। এসময় উভয় বাসের ১২ যাত্রী আহত হয়েছেন। আহতদের নরসিংদীর বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাস্থল থেকে চালক আনোয়ার হোসেনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়। বাস দুটি আটক করেছে পুলিশ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা