নরসিংদীতে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার
২৪ জুন ২০২০, ০৪:৫৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। মঙ্গলবার (২৩ জুন) দিবাগত রাতে নরসিংদী শহরের বানিয়াছল বালুর মাঠের পশ্চিম পার্শ্ব হতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- পলাশ উপজেলার গজারিয়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে আব্দুল্লাহ (২০) ও সদর থানার ইউএমসি পুরাতন কলোনী এলাকার রুস্তম আলীর ছেলে মো: মাছুম (২০)।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে সদর মডেল থানার উপ পরিদর্শক এম নঈমুল ইসলাম মোস্তাক সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় বানিয়াছল মহল্লায় অভিযান চালায়। এসময় বানিয়াছল এলাকার বালুর মাঠের পশ্চিম পার্শ্ব হতে ডাকাতির প্রস্তুতি গ্রহণকালে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় দুই সদস্যকে গ্রেফতার করা হয়। এসময় তাদের দখল হতে দেশীয় অস্ত্র একটি ষ্টীলের বাটযুক্ত চাপাতি ও একটি প্লাস্টিকের কাভারযুক্ত স্টীলের চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা তাদের দলীয় অপরাপর ডাকাতদের সাথে সমবেত হয়ে সদর এলাকায় ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিল বলে জানিয়েছে পুলিশ। তাদের বিরুদ্ধে নরসিংদী সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা