নরসিংদী জেলা করোনা হাসপাতালে আ: কাদির মোল্লার অর্থায়নে আইসিইউ নির্মাণের উদ্যোগ
১৭ জুন ২০২০, ০৭:৪৭ পিএম | আপডেট: ০৯ নভেম্বর ২০২৬, ১১:৪৭ পিএম
নিজস্ব প্রতিবেদক:
চলমান করোনা মহামারি আক্রান্ত রোগীদের সর্বোচ্চ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নরসিংদীর ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে (করোনা ডেডিগেটেড) ২০ টি ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) বেড নির্মাণের উদ্যোগ নিয়েছেন থার্মেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও মজিদ মোল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লা।
এ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে বুধবার (১৭ জুন) বিকেলে জেলা প্রশাসক ও দেশের অভ্যন্তরীণ করোনা প্রতিরোধ কমিটি নরসিংদীর সভাপতি সৈয়দা ফারহানা কাউনাইনের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় আইসিইউ নির্মাণে দ্রুত কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
সভায় জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন জানান, নরসিংদীতে করোনা ভাইরাস শনাক্ত রোগী ও মৃতের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। ইতিমধ্যে জেলায় ১ হাজার ১ শত ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। আর আক্রান্ত হয়ে মারা গেছেন ২১ জন। আক্রান্ত রোগীদের দ্রুত সর্বোচ্চ সেবা নিশ্চিতকল্পে কেন্দ্রীয় অক্সিজেন সাপ্লাই সিস্টেম ও আইসিইউ বেড নির্মাণ জরুরি। আর যেহেতু বেসরকারিভাবে মজিদ মোল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লা আর্থিকভাবে এগিয়ে এসেছেন আমরা উনার উদ্যোগকে সাধুবাদ জানিয়ে দ্রুততার সঙ্গে গ্রহণ করেছি।

তিনি আরো জানান, জেলা হাসপাতালে আইসিইউ নির্মাণে দ্রুত কর্মপরিল্পনা গ্রহণ ও তা বাস্তবায়নে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন, করোনা ডেডিগেটেড হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. এ এম এন মিজানুর রহমান, বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ) নরসিংদী জেলা শাখার সভাপতি ডা. মোজাম্মেল হক কমল ও গণপূর্ত নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান। উক্ত কমিটি আগামী দুদিন অর্থাৎ শুক্রবার তাদের অগ্রগতির প্রতিবেদন জমা দেবেন।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা. মো. ইব্রাহিম টিটন, অতিরিক্ত জেলা প্রশাসক ইমরুল কায়েস, জেলা শিক্ষা কর্মকর্তা গৌতম চন্দ্র মিত্র প্রমুখ।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ