নরসিংদীতে অস্ত্রসহ তালিকাভুক্ত দুই ডাকাত গ্রেফতার
১৫ জুন ২০২০, ০৫:১০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে অস্ত্রসহ তালিকাভুক্ত দুই ডাকাতকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। সোমবার (১৫ জুন) ভোরে নরসিংদী মডেল থানাধীন দাসপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এসময় কার্তুজভর্তি একটি রিভলবার, ধারালো চাকু ও ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো-নরসিংদী সদর থানার দাসপাড়া গ্রামের হাজী মো: ফজলুর রহমানের ছেলে মো: ইলিয়াছ মিয়া ওরফে ডাকু ইলিয়াছ (৪৩) ও ঘোড়াদিয়া গ্রামেরে মো: মোক্তার হোসেনের ছেলে মো: ইমরান হোসেন (২৫)।
জেলা পুলিশের মিডিয়া সমন্বয়ক জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক রুপণ কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে নরসিংদী মডেল থানার অফিসার ইন চার্জ মোঃ সৈয়দুজ্জামানের নেতৃত্বে উপ পরিদর্শক নঈমুল ইসলাম মোস্তাক ও সঙ্গীয় ফোর্স শহরতলীর দাসপাড়া গ্রামে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করে। এসময় চালায় ইলিয়াছের দখল হতে ০৫ রাউন্ড কার্তুজ লোডকৃত একটি রিভলবার ও ৩০ পিস ইয়াবা ট্যাবলেট এবং আসামী ইমরানের দখল হতে একটি ধারালো চাকু ও ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়।
এঘটনায় নরসিংদী মডেল থানায় অস্ত্র ও মাদক সংক্রান্ত আলাদা আলাদা দুটি মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ইতোপূর্বে একাধিক করে ডাকাতি, অস্ত্র ও মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা