নরসিংদীতে করোনা উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু
০৮ জুন ২০২০, ১১:১৫ এএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে করোনা উপসর্গ নিয়ে কাজল রানী সাহা (৫৭) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। রবিবার (০৭ জুন) বিকাল সাড়ে ৪টায় ঢাকার রিজেন্ট হাসপাতালে তিনি মারা যান। কাজল রানী নরসিংদী পৌর শহরের পশ্চিম কান্দাপাড়া মহল্লার ব্যবসায়ী শংকর লাল সাহার স্ত্রী।
করোনা প্রতিরোধ সেল এর কুইক রেসপন্স টিমের আহবায়ক ও নরসিংদী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহ আলম মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতের স্বজনেরা জানান, কাজল রানী সাহা গত ২৫ মে থেকে হালকা জ¦র, ঠান্ডা-কাশি ও শ^াসকষ্টে ভুগছিলেন। পরে তার শারীরিক পরিস্থিতির অবনতি হলে গত ৫ জুন তাকে ঢাকার রিজেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরিস্থিতির আরও অবনতি হলে তাকে আইসিউতে রাখা হয়। চিকিৎসাধীন অবস্থায় রিজেন্ট হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে গত ২ জুন তার করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ। নমুনা পরীক্ষার ফল এখনও পাওয়া যায়নি।
নরসিংদী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহ আলম মিয়া জানান, সিভিল সার্জন অফিসের পরামর্শক্রমে স্বাস্থ্যবিধি মেনে রবিবার রাতেই তার সৎকার করা হয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে নরসিংদী জেলায় এ পর্যন্ত (০৭ জুন) করোনা পজিটিভ ৭৪২ জন। মোট মৃত্যুর সংখ্যা ১১ জন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা