নরসিংদীতে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু
২৫ মে ২০২০, ০৮:০৬ পিএম | আপডেট: ০৯ নভেম্বর ২০২৬, ১১:৪১ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে করোনা উপসর্গ নিয়ে অনিল চন্দ্র সাহা (৬৭) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। রবিবার (২৪ মে) রাত ৮টায় তিনি মারা যান। অনিল সাহা নরসিংদী পৌর শহরের পশ্চিম কান্দাপাড়া মহল্লার বাসিন্দা।
করোনা প্রতিরোধ সেল এর কুইক রেসপন্স টিমের আহবায়ক ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহ আলম মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতের স্বজনেরা জানান, অনিক সাহা ৬/৭ দিন ধরে জ্বর, ঠান্ডা-কাশিতে ভুগছিলেন। এসব উপসর্গ দেখা দেয়ার পর রবিবার রাতে তার শ্বাসকষ্ট দেখা দেয়। এসময় স্বজনেরা তাকে প্রথমে নরসিংদী সদর হাসপাতাল ও পরে কোভিড ডেডিকেটেড নরসিংদীর ১শ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যায়। জেলা হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে রাতেই করোনা প্রতিরোধ সেল এর কুইক রেসপন্স টিম মরদেহটি উদ্ধার করে।
করোনা প্রতিরোধ সেল এর কুইক রেসপন্স টিমের আহবায়ক ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহ আলম মিয়া জানান, করোনা উপসর্গ দেখা দেয়ার পর তার মৃত্যু হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে রাতেই তার মরদেহ সৎকার করা হয়।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে নরসিংদী জেলায় এ পর্যন্ত (২০ মে) করোনা পজিটিভ ৩৯১ জন। মোট মৃত্যুর সংখ্যা ৫ জন।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ