নরসিংদী শহরে করোনা উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু
১৭ মে ২০২০, ০২:২০ এএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে করোনা উপসর্গ নিয়ে বলরাম দাস (৪৫) আরও একজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৬ মে) রাত ১০টায় তিনি মারা যান। বলরাম দাস নরসিংদী পৌর শহরের বৌয়াকুড় মহল্লার একজন দোকানী ও বাসিন্দা।
করোনা প্রতিরোধ সেল এর কুইক রেসপন্স টিমের আহবায়ক ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহ আলম মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতের স্বজনেরা জানান, বলরাম দাসের ৫/৬ দিন ধরে জ¦র, ঠান্ডা-কাশি ও পাতলা পায়খানা দেখা দেয়। এসব উপসর্গ দেখা দিলেও সাধারণ জ¦র মনে করে পাত্তা দেননি এবং প্রকাশ না করে লুকিয়ে যান তিনি। শনিবার রাত ৯টায় তার শ^াসকষ্ট শুরু হলে রাত ১০টার দিকে তার মৃত্যু হয়। খবর পেয়ে রাতেই করোনা প্রতিরোধ সেল এর কুইক রেসপন্স টিম মরদেহ উদ্ধার করে।
করোনা প্রতিরোধ সেল এর কুইক রেসপন্স টিমের আহবায়ক ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহ আলম মিয়া জানান, করোনা উপসর্গ দেখা দিলেও তিনি তা গোপন করেন। রাতে শ^াসকষ্টে তার মৃত্যু হলে স্বাস্থ্যবিধি মেনে তার মরদেহ সৎকারের ব্যবস্থা করা হয়।
উল্লেখ্য, গত ৮ মে একই মহল্লার বাসিন্দা ও নরসিংদী বাজারের মাছ ব্যবসায়ী নিখিল দাস (৫০) করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন। পরে ৯ মে তার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ ধরা পড়ে।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে নরসিংদী জেলায় এ পর্যন্ত (১৩ মে) করোনা পজিটিভ ২৯২ জন। মোট মৃত্যুর সংখ্যা ৪ জন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা