নরসিংদীতে করোনা মহামারীতেও মদের ব্যবসা, ১ মণ মদসহ গ্রেফতার ১
১৬ মে ২০২০, ০৭:০৮ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে পবিত্র রমজান মাস ও করোনাভাইরাস মহামারীতেও বন্ধ হয়নি মদের ব্যবসা। খবর পেয়ে ১ মণ মদসহ মোঃ সাইফুল ইসলাম (৩১) নামে একজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার (১৬ মে) বিকালে শহরের ভেলানগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সাইফুল ভেলানগর বেপারীপাড়া মহল্লার বকুল মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা, নরসিংদীর উপ-পরিদর্শক মোস্তাক আহম্মেদ সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ভেলানগর বেপারীপাড়া মহল্লায় অভিযান পরিচালনা করেন। এসময় সেখান থেকে সাইফুল ইসলামের দখলে থাকা ৪০ (চল্লিশ) লিটার চোলাইমদ উদ্ধারসহ গ্রেফতার করেন। সাইফুল ভয়ানক করোনাভাইরাস মহামারী উপেক্ষা করে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিল। আসামী সাইফুলের বিরুদ্ধে ইতোপূর্বে একাধিক মাদক মামলা আছে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা