নরসিংদীতে পৌর মেয়র প্রতিদিন খাদ্য সামগ্রী ও ইফতার দিচ্ছেন
০৬ মে ২০২০, ১০:৪৪ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ এএম
নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনায় দেশের সকল কার্যক্রম বন্ধ হয়ে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন নরসিংদী শহরের নিম্নমধ্যবিত্ত ও হতদরিদ্র লোকজন। মানুষের এই দুঃসময়ে নরসিংদী পৌর মেয়র ও শহর আওয়ামীলীগের সভাপতি মোঃ কামরুজ্জামান কামরুল নিজস্ব তহবিল থেকে খাদ্য সামগ্রী ও ইফতার বিতরণ অব্যাহত রেখেছেন।
এর অংশ হিসেবে বুধবার (৬ মে) দুপুরে পৌর শহরের শাপলা চত্বর এলাকার পৌর মেয়রের নিজস্ব অফিসের সামনে নরসিংদী শহরের রেন্ট-এ-কার এর চালকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় পৌর শ্মশান এর মরদেহ সৎকারকারীদের চাহিদা অনুযায়ী পিপিই ও খাদ্য সামগ্রী বিতরণ করেন পৌর মেয়র।

এছাড়া পবিত্র রমজানের শুরুর দিন থেকেই নরসিংদী রেলওয়ে স্টেশনসহ পৌর শহরের গুরুত্বপূর্ণ ১২টি মোড়ে প্রতিদিন ৫ হাজার মানুষকে ইফতার দিয়ে যাচ্ছেন পৌর মেয়র।
খাদ্যসামগ্রী বিতরণকালে পৌর মেয়র কামরুজ্জামান কামরুল বলেন, করোনাভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনায় নরসিংদীতে কাজ করে যাচ্ছি। চলমান পরিস্থিতিতে প্রথমে আমি ২০ হাজার মানুষের দায়িত্ব নিই। সারাদেশে এখন অঘোষিত লকডাউন চলছে এর জন্য মানুষ কর্মহীন হয়ে পড়ছে। তাই করোনাভাইরাসের প্রভাব যতদিন থাকবে ততদিন আমার এই খাদ্য সামগ্রী বিতরণ ও পবিত্র রমজান উপলক্ষে প্রতিদিন ৫ হাজার মানুষকে ইফতার বিতরণ অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী নরসিংদীতে একটি মানুষও না খেয়ে থাকবেনা ইনশাআল্লাহ। গত এপ্রিল মাসের ১ তারিখ থেকে এই কার্যকর্ম শুরু করেছি। আমার এই কার্যক্রমে সার্বিক সহযোগিতা করছেন, আওয়ামীলীগ, যুবলীগ, মহিলালীগ, ছাত্রলীগসহ দলীয় নেতা-কর্মীরা।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা