নরসিংদীতে ধান কেটে কৃষকের বাড়ি পৌঁছে দিলো মেয়র ও ছাত্রলীগ
২৯ এপ্রিল ২০২০, ০৯:২৮ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ এএম
তৌহিদুর রহমান:
করোনা সংক্রমণ প্রতিরোধে সারাদেশ এর ন্যায় নরসিংদীতেও চলছে লকডাউন। সে কারণে ধান কাটার শ্রমিক জোগানো ও তাদের মজুরী ব্যয় বহন করা অনেক কৃষকের পক্ষে কঠিন হয়ে পড়েছে। সে সমস্যা উত্তরণ ও সময় মতো ধান ঘরে তোলার জন্য দলের নেতা-কর্মীদের কৃষকের ধান কাটায় সহযোগীতা করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সে নির্দেশ মোতাবেক কৃষকের জমির ধান কেটে ও মাড়াই করে বাড়িতে পৌঁছে দিয়েছেন নরসিংদী পৌরসভার মেয়র কামরুজ্জামান কামরুল। বুধবার (২৯ এপ্রিল) নরসিংদী শহরের কামারগাঁও এলাকায় ২ জন কৃষকের তিন বিঘা জমির ধান কেটে বাড়িতে পৌঁছানো হয়।
পৌর মেয়র কামরুজ্জামান কামরুল এর নেতৃত্বে নরসিংদী জেলা ছাত্রলীগ ও শহর ছাত্রলীগের নেতা-কর্মীরা ধান কাটেন ও মাড়াই করেন। মাড়াই শেষে ধান কৃষকের বাড়িতে পৌঁছে দেওয়া হয়।
এসময় নরসিংদী পৌর মেয়র ও শহর আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান কামরুল বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ধান কাটতে বিপাকে পড়েছেন কৃষকরা। তাদের স্বপ্নের ফসল আমাদের খাদ্য মাঠেই নষ্ট হবার আশঙ্কায় দুশ্চিন্তায় ভূগছেন তারা। এমন সময় আশার আলো দেখিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তিনি এ বিষয়টি অনুধাবন করে ছাত্রলীগের নেতা-কর্মীদের কৃষকদের ধান কেটে দেয়ার আহ্বান জানান। এই নিদের্শনা পাবার পরই নরসিংদী জেলা ছাত্রলীগ কৃষকদের সহায়তায় এগিয়ে এসেছে। তারা বিভিন্ন সময় জেলার বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে কৃষিদের ধান কেটে বাসায় পৌঁছে দেয়ার কাজ করছে। আজ তারা আমার সাথে ধান কাটা ও মাড়াই শেষে কৃষকের বাড়িতে ধান পৌছে দিয়েছে। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। ধান কাটা কার্যক্রমে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি হাসিবুল হাসান মিন্টু ও সাবেক সভাপতি ইসহাক খলিল বাবু প্রমুখ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা