নরসিংদীর মেঘনা নদী থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
২৬ এপ্রিল ২০২০, ০৮:৩৪ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী সদরের চরাঞ্চল আলোকবালীর পাশ দিয়ে বয়ে যাওয়া মেঘনা নদী থেকে ২৫ বছর বয়সী এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৬ এপ্রিল) সকালে আলোকবালীর সাতপাড়া গ্রামের স্থানীয় লোকজন নদীতে ওই নারীর লাশটি ভেসে থাকতে দেখেন। পরে খবর পেয়ে রোববার বিকেল সাড়ে ৫টায় লাশটি উদ্ধার করে করিমপুর নৌ ফাঁড়ির পুলিশ।
স্থানীয় লোকজন জানান, বেলা এগারটার দিকে নদীতে গোসল করতে গেলে ওই নারীর লাশ ভেসে থাকতে দেখেন সাতপাড়া গ্রামের এক ব্যক্তি। এই খবর স্থানীয় লোকজনের মধ্যে ছড়িয়ে পড়লে সকালেই ৯৯৯ নাম্বারে ফোন করে ঘটনাটি পুলিশকে জানানো হয়। নদীতে প্রচুর কচুরিপানা থাকায় বিকেলে করিমপুর নৌ ফাঁড়ির পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
নৌ পুলিশ জানায়, মারা যাওয়া ওই নারী স্থানীয় কেউ নন। আর কিভাবে তিনি মারা গেলেন তাও বুঝা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, কোন যাত্রীবাহী নৌকা থেকে পড়ে যাওয়ায় বা ফেলে দেওয়ায় তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে নিহতের শরীরে আঘাতের কোন চিহ্ন দেখা যায়নি। মারা যাওয়া ওই নারীর পরিচয় জানার চেষ্টা চলছে।
করিমপুর নৌ ফাঁড়ির পরিদর্শক আবদুল জলিল জানান, ফুলে ফেঁপে লাশের যে অবস্থা হয়েছে তাতে মনে হচ্ছে চার-পাঁচদিন আগেই ওই নারীর মৃত্যু হয়েছে। লাশ উদ্ধারের পর সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

এই বিভাগের আরও