নরসিংদীর চরাঞ্চলে বজ্রপাতে একজনের মৃত্যু
২৩ এপ্রিল ২০২০, ০৯:৫২ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী সদর উপজেলার চরাঞ্চল আলোকবালীতে বজ্রপাতে মো. সোহরাব (২৭) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল ৫টার দিকে আলোকবালীর উত্তর পাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত মো. সোহরাব কৃষিকাজ করতেন। তিনি স্থানীয় কৃষক আবু সাইদের ছেলে।
নিহতের পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার সারাদিন নিজেদের খেতের ধান কাটার কাজ করেছিলেন পিতা-পুত্র আবু সাইদ ও সোহরাব। কাজ শেষে বিকেল ৫টার দিকে বাড়ি ফেরার পথে হালকা বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। বাড়ির কাছাকাছি একটি জায়গায় চলে আসার পর সোহরাবের শরীরে বজ্রপাতের ঘটনা ঘটে। ওই অবস্থায় তাকে নৌকায় করে স্থানীয়রা নরসিংদী সদর হাসপাতালের নিয়ে আসেন। সন্ধ্যা ৭টার দিকে হাসপাতালটির জরুরি বিভাগে তাকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নরসিংদী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সৈয়দ আমীরুল হক জানান, বজ্রপাতের ঘটনায় হাসপাতালে নিয়ে আসা ওই যুবককে আমরা মৃত অবস্থায় পেয়েছি।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা