নরসিংদীতে সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা
২১ এপ্রিল ২০২০, ০৯:১০ পিএম | আপডেট: ০৯ নভেম্বর ২০২৬, ০১:০৩ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে স্থানীয় অনলাইন নিউজ পোর্টাল সময় নিউজ ডটকমের সম্পাদক হৃদয় খান ও প্রকাশক শফিকুল ইসলাম মতির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়েছে। হৃদয় খান বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ ২৪ এর নরসিংদী জেলা প্রতিনিধি হিসেবেও কাজ করেন। মঙ্গলবার (২১ এপ্রিল) শহরের সাটিরপাড়া মহল্লার বাসিন্দা আ. বাছেদের ছেলে নুরে আলম নামের একজন বাদি হয়ে নরসিংদী সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন। দুই সাংবাদিক সম্পর্কে পিতাপুত্র।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান মামলা দায়ের করার তথ্য নিশ্চিত করেছেন।
মামলার বিবরণ সূত্রে জানা গেছে, গত ১৮ এপ্রিল তারিখে নরসিংদী-১ (সদর) আসনের সাংসদ মো. নজরুল ইসলাম হীরুর নাম ও ছবি এবং আওয়ামী লীগ নেতা এসএম কাইয়ুমের নাম ব্যবহার করে অনলাইন নিউজ পোর্টাল সময় নিউজ ডটকমে ‘ভিডিও কনফারেন্সে এমপির নাম না বলায় চেম্বারের সভাপতি শিশিরের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। পরবর্তীতে তা ওই নিউজ পোর্টালের ফেসবুক একাউন্টে আপলোড করা হয়।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ১৬ এপ্রিল প্রধানমন্ত্রীর সঙ্গে জেলা প্রশাসকের ভিডিও কনফারেন্সে কথা বলার সময় নরসিংদী চেম্বার অব কমার্সের সভাপতি আলী হোসেন শিশির স্থানীয় সাংসদের নাম না বলায় তিনি ক্ষুব্ধ হয়ে চেম্বারের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করিয়েছেন। যা সম্পূর্ন মিথ্যা, ভূয়া, মানহানিকর সংবাদ। এতে সাংসদ মোহাম্মদ নজরুল ইসলাম হীরু, আওয়ামী লীগ নেতা এসএম কাইয়ুমসহ অন্যান্য নেতাকর্মীদের রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন ও সুনাম ক্ষুন্ন করা হয়েছে। পাশাপাশি এই প্রতিবেদনে জেলার নেতাকর্মীদের মধ্যে শত্রুতা তৈরি হওয়ায় তাদের মধ্যকার সম্প্রীতি নষ্ট হয়ে সাধারণ জনমনে ঘৃনা, বিদ্বেষ ও ক্ষোভ তৈরি হওয়ার সম্ভাবনা ও আইন শৃঙ্খলা অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। মামলার এজাহারে বাদি তাঁর দলীয় কোন পদ ব্যবহার করেননি।
এ ব্যাপারে হৃদয় খান বলেন, সংবাদের কোথাও আমার ব্যক্তিগত কোন মতামত উল্লেখ করা হয়নি। নরসিংদী চেম্বার অব কমার্সের সভাপতি ও জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আলী হোসেন শিশির চেম্বার ভবনের সম্মেলন কক্ষে পরিচালকদের উপস্থিতিতে একটি বক্তব্য দেন। এসময় চেম্বারের সভাপতি অভিযোগ করেন, প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলার মুহূর্তে সময় স্বল্পতার জন্য এমপির নাম না বলতে পারায় তিনি আমার প্রতি ক্ষুব্ধ হন। এঘটনায় তিনি আওয়ামী লীগের বহিস্কৃত নেতা এসএম কাইয়ুমের সমন্বয়ে তাঁরই আশীর্বাদপুষ্ট কয়েকজন নামধারী শ্রমিক নেতাদের মাধ্যমে এ বিক্ষোভ মিছিল করিয়েছেন।
চেম্বারের সভাপতির এমন বক্তব্যের ভিত্তিতে সময় নিউজ ডটকম নিউজ পোর্টালে এই প্রতিবেদন প্রকাশ করা হয়। সেখানে আমার নিজস্ব কোন বক্তব্য নেই। তারপরও আমার ও প্রকাশকের (আমার বাবা) বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদীত হয়ে হয়রানির করার জন্য আইসিটি আইনে এই মিথ্যা মামলাটি দায়ের করা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ