নরসিংদীতে সুবিধাবঞ্চিতদের বাড়িতে খাদ্যসামগ্রী পৌঁছে দিলেন ডিসি
০৪ এপ্রিল ২০২০, ০৭:৩৮ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ এএম
নিজস্ব প্রতিবেদক:
করোনা মোকাবেলায় ঘরবন্ধি সুবিধাবঞ্চিত ব্যক্তিদের বাড়ি বাড়ি খাবার পৌছে দিলেন নরসিংদী জেলা প্রশাসক (ডিসি) সৈয়দা ফারহানা কাউনাইন। দেশে করোনা প্রতিরোধের অংশ হিসেবে অযথা বাইরে না থেকে ঘরে থাকার বাধ্যবাধকতা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত খাদ্যসামগ্রী বিতরণের অংশ হিসেবে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
শনিবার (০৪ এপ্রিল) দুপুরে নরসিংদী শহরের বিভিন্ন এলাকায় প্রতিবন্ধী শিশুদের বাড়িতে বাড়িতে খাদ্যসামগ্রী পৌঁছে দেন জেলা প্রশাসক। এছাড়াও তৃতীয় লিঙ্গের (হিজড়া) ব্যক্তিদের পাশাপাশি হরিজন সম্প্রদায় ব্যক্তিসহ অন্যান্য সুবিধাবঞ্চিত ব্যক্তিদের মাঝেও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় জেলা প্রশাসক জানান, শুধুমাত্র শহরের ১৬০ জন হতদরিদ্র ব্যক্তি যাদের আয় উপার্জনের কোন ব্যক্তি বা কোন পথ নেই তাদেরকে নিয়মিত খাবার দিয়ে যাচ্ছে জেলা প্রশাসন। যতদিন তারা কর্মহীন থাকবেন ততদিন তাদের মাঝে খাবার বিতরণ করা হবে।
এছাড়াও যারা প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের ব্যক্তি, হরিজন সম্প্রদায়সহ অন্যান্য পেশায় থেকে কর্মহীন হয়ে ঘরে বসে আছেন এমন ব্যক্তিদের তালিকা তৈরী করে ঘরে খাবার পৌঁছে দেয়া হবে। এই কাজে তিনি সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসারও আহবান জানান।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা