নরসিংদীতে ফোন করলেই বাসায় পৌঁছে যাবে বিনামূল্যে খাদ্যসামগ্রী
০৩ এপ্রিল ২০২০, ০৬:০৮ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ এএম
নিজস্ব প্রতিবেদক:
করোনা সংকট মোকাবেলায় নরসিংদী পৌর শহরের দরিদ্র শ্রমজীবী ও ভাসমান ২০ হাজার মানুষের ঘরে ঘরে গিয়ে বিনামূল্যে খাদ্যসামগ্রী পৌঁছে দেবেন মেয়র কামরুজ্জামান।
এছাড়া যেসব পরিবারে খাদ্যসামগ্রী সংকট রয়েছে কিন্তু বিব্রতবোধ করেন তাদের জন্য খোলা হয়েছে দুটি হটলাইন নম্বর। এই নম্বরে ফোন করলেই অতিগোপনে মেয়রের লোকজন ওই বাসায় বিনামূল্যে খাদ্যসামগ্রী পৌঁছে দেবেন।
নরসিংদী পৌরসভার মেয়র ও নরসিংদী শহর আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান কামরুল শুক্রবার (০৩ এপ্রিল) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বর্তমান করোনা সংকটে পৌর এলাকার অনেক শ্রমজীবী মানুষ বেকার হয়ে পড়েছেন। এ অবস্থায় কোন নাগরিককে যাতে না খেয়ে মানবেতর জীবনযাপন করতে না হয় সেজন্য প্রাথমিকভাবে ২০ হাজার পরিবারকে খাদ্যসামগ্রী ঘরে ঘরে গিয়ে পৌঁছে দেয়া হবে। আজ শুক্রবার রাত থেকে এসব খাদ্যসামগ্রী বিতরণ শুরু করা হবে। এছাড়া দুটি হটলাইন নম্বর (০১৯৪৬ ২৯৫৩৩৩, ০১৯৬২ ৫৩৮৩২৩) খোলা হয়েছে খাদ্য সংকটে পড়া পৌর এলাকার যেকোন নাগরিক ফোন করলেই অতিগোপনে সম্মানের সহিত খাদ্যসামগ্রী বাসায় পৌঁছে দেয়া হবে।
খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি ডাল, ১ কেজি তেল, ১ প্যাকেট লবন ও ১টি সাবান।
এছাড়া পৌর মেয়র নরসিংদীর চিকিৎসকদের জন্য ২ হাজার পিপিইসহ সাধারণ মানুষের মধ্যে হ্যান্ডস্যানিটাইজার ও সাবান বিতরণ করেছেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা