নরসিংদীতে ঝড়ে ঘরের দেয়াল ধসে নিহত ১, আহত ২ সহোদর
০২ এপ্রিল ২০২০, ০৮:৫৮ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে কালবৈশাখী ঝড়ে বসতঘরের দেয়াল ধসে ইয়াছমিন (১৪) নামে এক কিশোরী নিহত হয়েছে। এসময় আহত হয়েছে তার দুই সহোদর রত্না (১৬) ও হাসি (১০)।
নিহত ইয়াছমিন নরসিংদী শহরের বানিয়াছল বালুরচর এলাকার বাসিন্দা চা বিক্রেতা ইয়াছিন মিয়ার মেয়ে। বৃহস্পতিবার (০২ এপ্রিল) বিকালে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহতের পিতা ইয়াছিন মিয়া জানান, বিকেলে হঠাৎ করে কালবৈশাখী ঝড়ে তাদের বসতঘরের উচু দেয়াল ধসে তার তিন মেয়ের উপরে পড়ে। এতে গুরুতর আহত হলে তাদের হাসপাতালে নেয়ার পথে ইয়াছমিন এর মৃত্যু ঘটে। অপর ২ বোনকে গুরুতর আহত অবস্থায় চিকিৎসা দেয়া হয়।
এছাড়া কালবৈশাখীর ঝড়ে নরসিংদী শহরের বেশ কিছু কাঁচা, আধাপাকা ঘরবাড়ী বিধ্বস্ত হয় এবং বহু গাছপালা ভেঙ্গে রাস্তায় পড়ে যায়। শহরতলীর বীরপুর, বৌয়াকুড়, হাজীপুর, বানিয়াছল, তরোয়া, ভেলানগর, বাসাইল, বাগদি, চৌয়ালা, শালিধা এবং ব্রাহ্মন্দী এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে। নরসিংদী রেলস্টেশন রোডে টেলিফোন এক্সচেঞ্জ এর সামনে একটি গাছ পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া ঝড়ে পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আওতাধীন এলাকায় প্রায় ২ ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা