নরসিংদীতে হাসপাতালে চিকিৎসক ও সেবিকাদের উপস্থিতি নিশ্চিত করতে গাড়ী বরাদ্দ
২৯ মার্চ ২০২০, ১১:২০ পিএম | আপডেট: ০৯ নভেম্বর ২০২৬, ১২:১৩ এএম
নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাস পরিস্থিতিতে গণপরিবহন সংকট দেখা দেয়ায় নরসিংদীর দুটি সরকারি হাসপাতালে চিকিৎসক ও সেবিকাদের উপস্থিতি নিশ্চিত করতে হাসপাতালে যাতায়াতের জন্য চারটি শীতাতপ নিয়ন্ত্রিত গাড়ী (মাইক্রোবাস) বরাদ্দ দিয়েছে জেলা প্রশাসন।
রবিবার (২৯ মার্চ) বিকালে গাড়ীগুলো বরাদ্দ দেয়া হয় বলে জানিয়েছেন নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন।
নরসিংদীর ১ শ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মিজানুর রহমান নরসিংদীর সিভিল সার্জনের পক্ষে গাড়ীগুলো গ্রহণ করেন।
ডা. মিজানুর রহমান জানান, হাসপাতালের পর্যাপ্ত কোয়ার্টার না থাকায় চিকিৎসক ও সেবিকাদের অনেকেই জেলার বিভিন্ন স্থানে বসবাস করেন। করোনাভাইরাস পরিস্থিতিতে ঢাকা-সিলেট মহাসড়কসহ জেলার বিভিন্ন সড়কে গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। এতে নরসিংদীর ১ শ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল ও নরসিংদী সদর হাসপাতালের চিকিৎসক ও সেবিকাদের হাসপাতালে যাতায়াতে সমস্যা দেখা দেয়। এমন অবস্থায় হাসপাতাল দুটিতে চিকিৎসক ও সেবিকাদের যথাসময়ে অনুপস্থিতির কারণে যাতে সাধারণ রোগীদের চিকিৎসা সেবা যাতে ব্যাহত না হয় সেজন্য গাড়ীগুলো বরাদ্দ দেয়া হয়েছে। হাসপাতালের চিকিৎসক ও সেবিকাদের উপস্থিতি নিশ্চিতের মাধ্যমে আমরা সাধারণ রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে পারবো।
নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন বলেন, করোনাভাইরাস পরিস্থিতিতে জেলা স্বাস্থ্যবিভাগ চিকিৎসক ও সেবিকাদের যাতায়াত সমস্যার কথা জানালে গাড়ীগুলো বরাদ্দ দেয়া হয়েছে। যাতে করে সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত হয়। উপজেলা হাসপাতালগুলোতে যদি এমন সমস্যা থেকে থাকে খোঁজ নিয়ে সমাধান করা হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ