নজরপুরে দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
২৯ মার্চ ২০২০, ১০:৫৭ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ এএম
নিজস্ব প্রতিবেদক:
করোনা পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডারের খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়নের দরিদ্র পরিবারগুলোতে। রবিবার (২৯ মার্চ) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার এসব খাদ্যসামগ্রী তাদের ঘরে পৌঁছে দেন।
নরসিংদী সদর উপজেলার দূর্গম চরাঞ্চলের একটি ইউনিয়ন নজরপুর। এই ইউনিয়নের অধিকাংশ মানুষই দিনমজুর বা হতদরিদ্র। এদের একটি অংশ নরসিংদী শহরে এসে দৈনন্দিন কাজ করে যা আয় হয়, তা দিয়ে সংসার চালায়। করোনা পরিস্থিতিতে কাজ বন্ধ হওয়ায় এখন তারা ঘরবন্দী। এ অবস্থায় অনেকেরই ঘরের খাবার ফুরিয়ে এসেছে। সেই মুহুর্তে প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার থেকে প্রাপ্ত খাদ্যসামগ্রী নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন এর নির্দেশনায় নজরপুরের বিভিন্ন গ্রামে গ্রাম পুলিশের মাধ্যমে পৌঁছে দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার। এসব খাদ্য সামগ্রীর মধ্যে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ৫ কেজি আলু, একটি সাবান ও একটি মাস্ক রয়েছে।
এ সময় ওই এলাকার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা দিলরুবা আক্তার, নজরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদল সরকারসহ ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা