নরসিংদীতে কোচিং সেন্টার সিলগালা, একজনের কারাদণ্ড
২০ মার্চ ২০২০, ১০:১৭ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ এএম
নিজস্ব প্রতিবেদক:
বর্তমানে বিরাজমান করোনাভাইরাস পরিস্থিতিতে সরকার দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি কোচিং সেন্টারগুলো বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে। এরপরও সরকারের এই নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নরসিংদীতে কিছু প্রতিষ্ঠান লোক সমাগমের মাধ্যমে প্রতিষ্ঠান পরিচালনা করে যাচ্ছে।
এমন অভিযোগের ভিত্তিতে নরসিংদী শহরের ব্রাহ্মন্দীতে অবস্থিত প্রস্তুতি কোচিং নামে একটি প্রতিষ্ঠানে শুক্রবার (২০ মার্চ) অভিযান পরিচালনা করেন নরসিংদী জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।
নরসিংদী জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো: শাহরুখ খান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাখাওয়াত জামিল সৈকতের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত কোচিংয়ে দুই শতাধিক শিক্ষার্থীর সমাগমে প্রতিষ্ঠানের কার্যক্রম চালু দেখতে পায়। সরকারের এই নির্দেশনা অমান্য করায় প্রতিষ্ঠানের কর্মকর্তা আতিক উল্লাকে ১০দিনের কারাদণ্ড ও তানিয়া নামে আরেক কর্মচারীকে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ১০ দিনের কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত।
এসময় প্রতিষ্ঠানের প্রধান মাহবুবুর রহমান মুকুল পলাতক থাকায় অপর ৭জন শিক্ষক তাদের দোষ শিকার করে ক্ষমা প্রার্থনা করায় তাদের অব্যাহতি দেওয়া হয়। এসময় সরকারের নির্দেশনা অমান্য করে প্রতিষ্ঠান পরিচালনা করায় ভ্রাম্যমান আদালতের রায়ে প্রতিষ্ঠানটি অনির্দিষ্টকালের জন্য সিলগালা করে দেন জেলা শিক্ষা অফিসার গৌতম মিত্র।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা