নরসিংদীতে দ্রব্যমূল্যের উর্দ্ধগতি ঠেকাতে ভ্রাম্যমান আদালতের অভিযান
১৯ মার্চ ২০২০, ১০:৩৪ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর হাটবাজারগুলোতে করোনাভাইরাস অজুহাতে নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনার হিড়িক বন্ধ করা ও দ্রব্যমূল্যের উর্দ্ধগতি ঠেকাতে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নরসিংদীর নিত্যপন্যের পাইকারী বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় উর্দ্ধমূল্যে চাউল বিক্রি করায় সেলিম স্টোর নামে এক চাউলের দোকানের মালিক সামসুদ্দিন ভূইয়াকে ৫ হাজার টাকা এবং মেসার্স পবিত্র মোহন সাহা ট্রেডার্সের মালিক শংকর লাল সাহাকে ৫ হাজার টাকা ও মোবারক হোসেন নামে এক পেয়াজ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।
নরসিংদী জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো: শাহরুখ খান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাখাওয়াত জামিল সৈকত এই অভিযান পরিচালনা করেন।
এসময় ভ্রাম্যমান আদালতের পক্ষে নরসিংদী বাজার বণিক সমিতির সভাপতি বাবুল সরকার বাজারে অতিরিক্ত দামে কোন পণ্য বিক্রি না করার জন্য মাইকে ব্যবসায়ীদের অনুরোধ জানান।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা