নরসিংদীর শীলমান্দিতে এক নারীর মরদেহ উদ্ধার
১৪ মার্চ ২০২০, ০৬:৪৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে ছেহারুন বেগম (৫৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪ মার্চ) দুপুর ২টার দিকে সদর উপজেলার মধ্য শীলমান্দি এলাকার হাজি মোস্তফা মিয়ার পুকুর থেকে গলায় শাড়ি পেঁচানো লাশ উদ্ধার করা হয়। নিহত ছেহারুন একই এলাকার মৃত সোনা মিয়ার স্ত্রী।
নিহতের পরিবারের লোকজনের বরাত দিয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, স্বামী মারা যাবার পর থেকে ছেহারুন বেগম বেশির ভাগ সময় বাড়ির বাইরে ঘুরে বেড়াতে পছন্দ করতেন। তাঁর দুই মেয়ে। তাদের বিয়ে হয়ে গেছে। মেয়েদের দেওয়া টাকা-পয়সায় সে জীবিকা নির্বাহ করত। গত শুক্রবার তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। ইতিপূর্বেও তিনি রাতে বাইরে থাকায় পরিবারের লোকজন যথারীতি তাঁর খোজ নেননি।
আজ দুপুরে স্থানীয়রা পুকুরে তাঁর লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে অতিরিক্ত পুরিশ সুপার (সদর সার্কেল) শাহেদ আহমেদ, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দুজ্জামান, পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহেদ আহমেদ বলেন, খবর পেয়ে দুপুর ২টার দিকে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশটি পুকুরের পাড়ে হাঁটুপানিতে ছিল। যেখানে ডুবে মরা সম্ভব নয়। লাশের গলায় পরনের শাড়ি পেঁচানো অবস্থায় ছিল। লাশটি ময়নাতদন্তের জন্যে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা তা এখনই বলা সম্ভব হচ্ছে না। আমরা তদন্ত করছি।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা