হাজীপুরে মাদক বিক্রিতে বাঁধা দেয়ায় তিনজনকে কুপিয়ে আহত
০২ মার্চ ২০২০, ১১:০৮ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে মাদক বিক্রিতে বাঁধা দেয়ায় একই পরিবারের তিনজনকে কুপিয়ে আহত করেছে মাদক ব্যবসায়ীরা। সোমবার (২ মার্চ) রাত ৮টায় নরসিংদী শহরতলীর হাজীপুরে এ হামলার ঘটনা ঘটেছে। আহতদের নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন- হাজীপুর মালিপাড়ার মোহন চন্দ্র দাস (৫০) তার স্ত্রী ঝুলন রানী দাস (৪০) ও ভাগিনা জয়দাস (২০)।
নরসিংদী সদর মডেল থানার উপ পরিদর্শক জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও আহতদের স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে হাজীপুর এলাকার মাদক ব্যবসায়ী সর্বজিৎ সাহা (৩০) এলাকায় মাদক ব্যবসা করে আসছে। প্রায় সময়ই সর্বজিৎ সাহা হাজীপুর মালিপাড়ার মোহন চন্দ্র দাস এর বাড়ির পাশে মাদক (ইয়াবা) বিক্রি করে থাকে। এতে মোহন দাস তার বাড়ির পাশে মাদক বিক্রি না করতে নিষেধ করে। এ নিয়ে সোমবার সকালে মাদক ব্যবসায়ী সর্বজিৎ সাহার সাথে মোহন দাসের কথা কাটাকাটি হয়। এসময় মোহন দাসকে দেখে নেয়ার কথা বলে হুমকি দিয়ে চলে যায় মাদক ব্যবসায়ী সর্বজিৎ সাহা।

এরই জের ধরে রাত ৮টার দিকে সর্বজিৎ সাহা ও তার ৮/১০ জন সহযোগী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এসে মোহন দাসের বাড়িতে হামলা ও লুটপাট শুরু করে। এসময় বাঁধা দিতে এগিয়ে আসলে মোহন দাস ও তার স্ত্রী ও ভাগিনাকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে নরসিংদী সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তরা মাদক ব্যবসায়ী হলেও তাদের বিরুদ্ধে কয়টি মাদক মামলা রয়েছে তাৎক্ষনিক জানাতে পারেনি পুলিশ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা