দিল্লীতে মুসলিম হত্যার প্রতিবাদের নরসিংদীতে বিক্ষোভ
২৮ ফেব্রুয়ারি ২০২০, ০৭:১৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ এএম
নিজস্ব প্রতিবেদক:
ভারতে মুসলিম বিরোধী নাগরিকত্ব আইন সিএএর’র প্রতিবাদ করায় দেশটির রাজধানীতে হিন্দুত্ববাদীদের সহিংসতা, মুসলিম গণহত্যা-নির্যাতন ও মসজিদ-মিনারে অগ্নিসংযোগের প্রতিবাদে নরসিংদীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে তানযিমুল মাদারিসিলি ক্বাওমিয়া নরসিংদীর উদ্যোগে এ মিছিল বের করা হয়।
নরসিংদী পৌরসভার সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নরসিংদী রেলওয়ে ষ্টেশনে এক পথসভা অনুষ্ঠিত হয়। মিছিলটির নেতৃত্ব দেন তানযিমুল মাদারিসিলি ক্বাওমিয়া নরসিংদীর সভাপতি হাফেজ মাওলানা শওকত সরকার ও সাধারণ সম্পাদক ইসমাইল নূরী।
এসময় বিক্ষুব্ধ তানযিমুল মাদারিসিলি ক্বাওমিয়ার নেতাকর্মী ও মুসুল্লিরা নরেন্দ্র মোদির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ভারতের প্রধানমন্ত্রী হয়ে সন্ত্রাসী মোদী নিরীহ মুসলমানদের উপর হত্যাযজ্ঞ চালাচ্ছে, নির্বিচারে গুলি করে মুসলিম হত্যা করছে। মসজিদ-মাদ্রাসা জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে, মিনারে হনুমানের পতাকা লাগিয়েছে। এসব কাজ বিশ্বের ৪০০ কোটি মুসলমানদের কলিজায় আঘাত দিয়েছে। মুজিববর্ষ উদযাপন অনুষ্ঠানে ইসলাম ও মুসলিমবিদ্বেষী নরেন্দ্র মোদিকে বাংলাদেশের জনগণ দেখতে চায় না বলেও জানান বক্তারা।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা