নরসিংদীতে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
২৪ ফেব্রুয়ারি ২০২০, ১০:৫৩ পিএম | আপডেট: ০৯ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে পৃথক অভিযানে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২৪ ফেব্রুয়ারি) নরসিংদী সদর উপজেলার বাদুয়ারচর ও দত্তপাড়া শ্মশান এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো-(১) সোহেল (৪৭), পিতামৃত-সাফিউদ্দিন মাষ্টার, সাং-বাদুয়ারচর, (২) জুয়েল (৩০),পিতা-অজিত সাহা, হাজীপুর, থানা ও জেলা-নরসিংদী।
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর পুলিশ পরিদর্শক রুপণ কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, জেলা পুলিশের মাদক বিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে বাদুয়ারচর ও দত্তপাড়া শ্মশান এলাকায় পৃথক অভিযান পরিচালনা করেন উপ পরিদর্শক তাপস কান্তি রায়, নূরে আলম হোসাইন, মোস্তাক আহম্মেদ ও সঙ্গীয় অফিসার ফোর্স। এসময় ওই এলাকা হতে দুইজনকে আটক করা হয় এবং তাদের দখল হতে ১৫০ পিস ও ৩২ পিস ইয়াবা ট্যাবলেট মোট ১৮২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত সোহেলের বিরুদ্ধে ইতোপূর্বে একাধিক মাদক মামলা ও জুয়েলের বিরুদ্ধে ইতোপূর্বে একাধিক মাদক মামলা রয়েছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ