শাহীন স্কুল নরসিংদীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
২২ ফেব্রুয়ারি ২০২০, ০৩:২৩ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ এএম
নিজস্ব প্রতিবেদক:
শাহীন স্কুল নরসিংদী শাখার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ-২০২০ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত এ প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহীন শিক্ষা পরিবার ও শাহীন স্কুল এন্ড কলেজ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুহাম্মদ মাছুদুল আমীন শাহীন।
এ সময় প্রধান অতিথি পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্যে কোমলমতি শিক্ষার্থীরা যাতে জঙ্গীবাদে জড়িয়ে না পড়ে সেদিকে সর্তক দৃষ্টি রাখার জন্য শিক্ষক ও অভিভাবকদের অনুরোধ করেন। সন্তানদের মধ্যে সন্দেহজনক আচরণ দেখা গেলে স্কুলের শিক্ষক ও পুলিশকে জানানোর জন্যও অভিভাবকদের বলেন তিনি। ছাত্র-ছাত্রীরা যাতে মোবাইলে অধিক সময় না দেয় সেদিকেও অভিভাবকদের নজরদারী রাখার প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন।
শিক্ষার্থীরা মাদকসহ যে কোন অপরাধমূলক কর্মকান্ড থেকে যাতে দূরে থাকে সেদিকেও সর্তক দৃষ্টি রাখার জন্য শিক্ষক ও অভিভাবকদের আহবান জানান। এছাড়া শিশুদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার সুযোগ করে দেওয়া প্রয়োজন বলে উল্লেখ করেন।
পরবর্তীতে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন পুলিশ সুপার। এছাড়াও মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, দূর্নীতিসহ ইভটিজিং ও বাল্যবিবাহের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ সকলের প্রতি আহবান জানান।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা