নরসিংদীতে বিভিন্ন বয়সী ৬০ আলোকচিত্রীর ৭১টি ছবি নিয়ে প্রদর্শনী
২২ ফেব্রুয়ারি ২০২০, ১২:০১ পিএম | আপডেট: ০৮ নভেম্বর ২০২৬, ১১:৫৬ পিএম
নিজস্ব প্রতিবেদক :
নরসিংদীর আরশীনগরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিভিন্ন বয়সের ৬০ জন আলোকচিত্রীর ৭১টি ছবি নিয়ে ২দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। নরসিংদী ফটোগ্রাফি সোসাইটি শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে শহরের আরশীনগর পার্কে এ আয়োজন করে।
এই আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন, চিত্রশিল্পী বিদ্যুৎ কুমার ভৌমিক। উদ্বোধনের পর প্রদর্শনী ঘুরে দেখেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী সংবাদপত্র পরিষদের সভাপতি মো. হারুন-অর রশিদ হারুন।
নরসিংদী ফটোগ্রাফি সোসাইটির আহবায়ক কবির সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী ফটোগ্রাফি সোসাইটির প্রধান উপদেষ্টা ও চাতক ব্যান্ড এর ভোকাল শাহরিয়ার শামস্ কেনেডি।
এসময় উপস্থিত ছিলেন, নরসিংদী ফটোগ্রাফি সোসাইটির আলোকচিত্রী মোস্তাফিজুর রহমান, দীপ মহাকাশ, অভিরাম, অরূপ, রাহা, স্নিগ্ধা মল্লিক, সাকিব আহমেদ, সোহাগসহ আরো অনেকে।
নরসিংদী ফটোগ্রাফি সোসাইটির প্রধান উপদেষ্টা ও চাতক ব্যান্ড এর ভোকাল শাহরিয়ার শামস্ কেনেডি জানান, এই আলোকচিত্র প্রদর্শনীর মাধ্যমে এই সংগঠনটির যাত্রা শুরু হলো। এক ঝাঁক তরুণ-তরুণীদের নিয়ে সংগঠনটি যাত্রা শুরু করেছে। আগামীতে আরো বড় পরিসরে এই ধরণের আয়োজন করা হবে এবং এই নরসিংদীর মানুষকে আরো ভাল কিছু দেওয়ার চেষ্টা করা হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ