নরসিংদী সরকারী কলেজে দেয়ালিকা প্রতিযোগিতা অনুষ্ঠিত
২১ ফেব্রুয়ারি ২০২০, ১০:৩৮ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী সরকারী কলেজের সবকটি বিভাগের অংশগ্রহণে দেয়ালিকা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে কলেজটির কৃষ্ণচূড়া চত্বরে এই প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়।
কলেজ কর্তৃপক্ষ জানায়, কলেজটির ১৯টি বিভাগ, ৩টি আবাসিক হোস্টেল ও ২টি সংগঠনের হাতে লেখা দেয়ালিকাগুলো শহীদ মিনারের সামনে নির্দিষ্ট স্থানে টানিয়ে দেওয়া হয়।

২৪টি দেয়ালিকার মধ্যে প্রাণিবিদ্যা বিভাগ প্রথম, বাংলা বিভাগ দ্বিতীয় ও পদার্থবিদ্যা বিভাগ তৃতীয় স্থান অর্জন করে। সেরা দেয়ালিকা বাছাইয়ের বিচারক ছিলেন নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আলী ও গোলাম মোস্তাফা মিয়া, বিয়াম জিলা স্কুলের অধ্যক্ষ ফরিদ উদ্দিন এবং কলেজটির শিক্ষক পরিষদের সম্পাদক মোস্তাকুর রহমান।
নরসিংদী সরকারি কলেজ এর অধ্যক্ষ হাবিবুর রহমান আকন্দ জানান, প্রতিবছর একুশে ফেব্রুয়ারিতে আমাদের শহীদ মিনারে ফুল দিতে আসা লোকজন দেয়ালিকা প্রতিযোগিতা ঘুরে দেখেন। শিক্ষার্থীরা উৎসাহ নিয়ে এসব দেয়ালিকা তৈরি করলেও তা এখন উৎসবে পরিণত হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা