নরসিংদীতে বিদ্যালয় পরিচালনা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলে বাঁধার অভিযোগ
১৩ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৪৬ পিএম | আপডেট: ০৯ নভেম্বর ২০২৬, ১২:২৫ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে বিদ্যালয়ের পরিচালনা কমিটির নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের মনোনয়নপত্র দাখিলে বাঁধা প্রদানের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের বনাইদ বাবু মিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের নির্ধারিত তারিখ ছিল। মনোনয়নপত্র দাখিলের সময় আমদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজিম উদ্দিন ভূঁইয়া রিপন সমর্থিত প্রার্থীদের হামলায় প্রতিপক্ষ প্যানেলের সদস্যরা মনোনয়নপত্র দাখিল করতে পারেননি বলে অভিযোগ উঠেছে।
মনোনয়নপত্র দাখিল করতে গিয়ে ভুক্তভোগী আরমান মিয়া জানান, আমি একজন দাতা, সকালে আমিসহ জয়নাল আবেদীন ও মেহেদী হাসান হানিফ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাদ্দেক হোসেনের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে যাই। এসময় রিপন চেয়ারম্যানের প্যানেল সমর্থিত লোকজন আমাদের কাছ থেকে মনোনয়নপত্র ছিনিয়ে নিয়ে কিল, ঘুষি ও মারধর করে বিদ্যালয় থেকে টেনে হেঁচড়ে বের করে দেয় এবং বিদ্যালয়ের আশেপাশে আমাদের লোকজনকে দেখলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। এসময় তারা তাদের সমর্থিত লোকজন বিদ্যালয়ের ভেতরে ঢুকিয়ে সকাল থেকে বেলা তিনটা পর্যন্ত বিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে রাখে।
এ ব্যাপারে বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিমা আক্তারের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাদ্দেক হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমার সামনেই উভয়পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়েন। সকাল থেকে বিকেল চারটা পর্যন্ত মোট এগারোটি মনোনয়নপত্র বিক্রি হলেও নয়টি মনোনয়নপত্র জমা পড়েছে বলে জানান তিনি।
আমদিয়া ইউনিয়নের চেয়ারম্যান নাজিমুদ্দিন ভূঁইয়া রিপন হাতাহাতির ঘটনা অস্বীকার করে বলেন, এ ধরনের কোন ঘটনা ঘটেনি। মনোনয়নপত্র সংগ্রহ কিংবা জমাদানে কাউকে বাঁধা দেওয়া হয়নি।
মাধবদী থানার উপপরিদর্শক (এসআই) শিবলী মীর কায়েস বলেন, বিদ্যালয়ের মনোনয়ন প্রত্যাশীদের মনোনয়নপত্র জমাদানে বাধা প্রদানের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিদ্যালয়ের প্রধান ফটক তালাবদ্ধ অবস্থায় দেখতে পাই। তবে এখানে হাতাহাতি ছাড়া তেমন কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
যোগাযোগ করা হলে নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও তাসলিমা আক্তার বলেন, আমরা একটি অভিযোগ পেয়েছি, অভিযোগটি তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ