নরসিংদীতে ২০ বোতল ফেন্সিডিলসহ একজন আটক

২৮ জানুয়ারি ২০২০, ০২:৪৭ পিএম | আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫ পিএম


নরসিংদীতে ২০ বোতল ফেন্সিডিলসহ একজন আটক

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীতে ২০ বোতল ফেন্সিডিলসহ সুমন সাহা ওরফে চিড়া সুমন (৩৫) নামে একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২৭ জানুয়ারি) রাতে শহরের পশ্চিম কান্দাপাড়া এলাকা হতে জেলা গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক তাপস কান্তি রায় ও মোস্তাক আহম্মেদ তাকে আটক করে।

আটককৃত সুমন শহরের পশ্চিম কান্দাপাড়া এলাকার মৃত গোপীনাথ সাহার ছেলে।

গোয়েন্দা পুলিশ জানায়, আটক সুমনের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। সে সদর থানা এলাকায় দীর্ঘদিন ধরে ফেন্সিডিল বিক্রি করে আসছে।



এই বিভাগের আরও