নরসিংদীতে ইয়াবা ও বিষ্ফোরক তৈরির উপাদানসহ ০১ জন আটক
২৭ জানুয়ারি ২০২০, ০৭:২২ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী থেকে ১০৫ পিস ইয়াবা ও বিষ্ফোরক তৈরির উপাদানাবলী এ্যালুমিনিয়াম ম্যাগনেসিয়াম পাউডারসহ দেলোয়ার হোসেন (৩৩) নামে ১ জনকে আটক করেছে র্যাব ১১।
রবিবার (২৬ জানুয়ারি) দিবাগত রাতে সদর উপজেলার পুরানপাড়া গাবতলী এলাকা থেকে তাকে আটক করা হয়। সোমবার (২৭ জানুয়ারি) বিকালে র্যাব ১১ সিপিএসসি এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো: জসিম উদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, আটক দেলোয়ার হোসেন এর বাড়ি নরসিংদী জেলার সদর থানাধীন পুরানপাড়া, গাবতলী এলাকায়। সে দীর্ঘদিন ধরে জেলার খুচরা মাদক বিক্রেতা ও ইয়াবা সেবনকারীদের কাছে ইয়াবা বিক্রি করে আসছিল। এ তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। পরবর্তীতে তার দেহ এবং বাসার ওয়ারড্রপ তল্লাশী করে ১০৫ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ১ লাখ ৩১ হাজার ১ শত টাকা ও ৫০০ গ্রাম বিষ্ফোরক তৈরির উপাদানাবলী এ্যালুমিনিয়াম ম্যাগনেসিয়াম পাউডার উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নরসিংদী সদর মডেল থানায় মাদক ও বিষ্ফোরক উপাদানাবলি আইন ১৯০৮ মোতাবেক পৃথক দুটি মামলা দায়ের করা হচ্ছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা