কোচিংয়ের মাধ্যমে শিক্ষকতা পেশাকে কলঙ্কিত করবেন না: জেলা প্রশাসক, নরসিংদী
২৭ জানুয়ারি ২০২০, ০৫:১৬ পিএম | আপডেট: ০৮ নভেম্বর ২০২৬, ১০:১৫ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের উদ্দেশ্যে বলেছেন, স্কুলের পাঠদান বাদ দিয়ে বা ফাঁকি দিয়ে কোচিং বাণিজ্য করলে সাময়িকভাবে শিক্ষার্থীরা উপকৃত হলেও, মনে রাখতে হবে আপনি নিজেকে ঠকাচ্ছেন, শিক্ষার্থীদের ঠকাচ্ছেন এবং অভিভাবকদের হয়রানী করছেন। এর জন্য আপনাকে রাষ্ট্রের কাছে, শিক্ষার্থীদের কাছে এবং আপনার নিজের বিবেকের কাছে একদিন জবাব দিতে হবে। এর ফলে শিক্ষার্থীরা কিছু সুবিধা পেলেও তারা কিন্তু এক সময় আপনাকে ঘৃণা করবে। শিক্ষক নামের এই মহান পেশাকে কোচিংয়ের মাধ্যমে কলঙ্কিত করবেন না।
জেলা প্রশাসক আরও বলেন, এখনো স্কুলে অনেক ছাত্র আছে যারা কোচিংকের বিপক্ষে। শ্রেণীকক্ষে মনোযোগ না দিয়ে কোচিং বাণিজ্যের দিকে যে শিক্ষকরা চেয়ে থাকেন, তাদেরকে মেধাবী শিক্ষার্থীরা ঘৃনা করে। তাই এই কোচিং ব্যবসা বন্ধ করে শিক্ষক নামের মহান পেশাকে সম্মানিত করার আহবান জানান তিনি।
সোমবার (২৭ জানুয়ারি) সকালে নরসিংদী শহরের নরসিংদী আইডিয়াল হাইস্কুলের ২০২০ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে এক দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
স্কুলের প্রধান শিক্ষক মনজিল এ মিল্লাত (ভারপ্রাপ্ত) সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) চৌধুরী আশরাফুল করিম, শিক্ষা শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট সাখাওয়াত জামিল সৈকত, নরসিংদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাজহারুল পারভেজ ও স্কুল পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীগণ।
আলোচনা শেষে স্কুলের বিদায়ী শিক্ষার্থীদের স্মৃতিচারণমূলক একটি পত্রিকার মোড়ক উন্মোচন করেন অতিথিগণ। এসময় এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ