চারদিন পর নরসিংদী থেকে নিখোঁজ দুই ছাত্রী উদ্ধার
২৫ জানুয়ারি ২০২০, ১১:১০ পিএম | আপডেট: ০৮ নভেম্বর ২০২৬, ১০:১৫ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী শহরের একটি বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির দুই ছাত্রী নিখোঁজের চারদিন পর তাদের সিলেট শহর থেকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে সিলেটের সার্কিট হাউজ এলাকা থেকে তাদের উদ্ধার করেন নরসিংদী মডেল থানার উপপরিদর্শক মো. মনিরুল ইসলাম।
এর আগে গত মঙ্গলবার দুপুরে প্রাইভেট পড়ার কথা বলে বাড়ি থেকে তারা বের হয়েছিল। মেয়ে দুটিকে ফেরত পেয়ে তাদের পরিবারে স্বস্তি নেমে এসেছে।
এ ঘটনায় গত বুধবার বিকেলে মেয়ে দুটির পরিবার প্রেমিক সন্দেহে দুই কিশোর ও তাদের বাবা-মাসহ ৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামী করে নরসিংদী মডেল থানায় অপহরণের মামলা করেন। অভিযুক্ত দুই কিশোর নরসিংদী শহরের একটি বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দেওয়ার কথা।
উদ্ধারের পর মেয়ে দুটির বরাত দিয়ে পুলিশ বলছে, অভিভাবকদের না জানিয়ে বন্ধুদের সাথে শহরের মুসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামের সামনে অনুষ্ঠিত বাণিজ্য মেলায় ঘুরে বেরিয়েছিল মেয়ে দুটি। বাড়ি ফেরার পর ঘটনা জানতে পেরে রেগে গিয়ে অভিভাবকরা মেয়ে দুটিকে চর-থাপ্পর মারেন। এতেই মেয়ে দুটি ক্ষুব্ধ হয়ে ওই দুই কিশোরকে সাথে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করে। প্রাইভেট পড়তে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে শহরের হেমেন্দ্র সাহার মোড়ে একত্রিত হন ওই দুই বান্ধবী। পরিকল্পনা অনুযায়ী ওই দুই কিশোরের একজন নির্দিষ্ট সময়ে উপস্থিত হন। অন্যজনকে সন্দেহ হওয়ায় তাকে বাড়ি থেকে বের হতে দেয়নি তার পরিবার। পরে ওই তিন কিশোর-কিশোরী গত চারদিন ঢাকা ও সিলেটের বিভিন্ন স্থানে ঘুরে বেড়ান। সর্বশেষ সিলেটে অবস্থানকালে শনিবার দুপুরে পুলিশের হাতে ধরা পড়েন তারা।
নরসিংদী মডেল থানার উপপরিদর্শক মো. মনিরুল ইসলাম জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় সিলেট শহরের সার্কিট হাউজের সামনে থেকে নিখোঁজ দুই ছাত্রীকে উদ্ধার করতে পেরেছি। তাদের সাথে থাকা একজনসহ দুই কিশোরকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে ওই দুই কিশোরের সঙ্গে দুই ছাত্রীর প্রেমের সম্পর্ক রয়েছে। মা-বাবার সঙ্গে অভিমান করে মেয়ে দুটি ইচ্ছাকৃতভাবেই বাড়ি থেকে বের হয়েছিল। আদালতে মেয়ে দুটি ২২ ধারায় জবানবন্দি দেওয়ার পর বিস্তারিত জানা যাবে।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ