নরসিংদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিক নিহত
২৪ জানুয়ারি ২০২০, ১০:২১ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ এএম
তৌহিদুর রহমান:
নরসিংদী শহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলাদিন খান (২৫) নামে এক মাটি পরিক্ষক শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছেন জাহিদ নামে অপর এক শ্রমিক। গুরুত্বর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২৪ জানুয়ারী) বিকাল ৪টার দিকে শহরের বাসাইল পশ্চিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
নিহত আলাদিন নেত্রকোনার টিকুরিয়া গ্রামের মাহতাবুর উদ্দিন খানের ছেলে।
নিহতের ভাই জহিরুল ইসলাম জানান, আলাদিন বিকেলে নির্মাণাধীন ভবনটির জন্য মাটি পরিক্ষার কাজ করছিলো। তখন লোহার পাইপের সিড়ি বেয়ে উপরে উঠতে গেলে সিড়ির সাথে বৈদ্যুতিক তারের স্পর্শে দুইজন শ্রমিক ছিটকে মাটিতে পড়ে যায়। পরে তাদের নরসিংদীর ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখানে চিকিৎসক অালাদিন খানকে মৃত ঘোষণা করেন।
নরসিংদী সদর মডেল থানার উপ পরির্শক সৈয়দ রুহুল আলিম বলেন, আমরা গিয়ে দেখতে পাই দুই যুবক ঘটনাস্থলেই পড়ে রয়েছে। তাদের দ্রুত নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলাদিনকে মৃত ঘোষণা করেন এবং অপরজনকে হাসপাতালে ভর্তি করা হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

এই বিভাগের আরও