নরসিংদীতে দুই স্কুলছাত্রী নিখোঁজ
২৩ জানুয়ারি ২০২০, ০১:২০ পিএম | আপডেট: ০৮ নভেম্বর ২০২৬, ১০:৫৮ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী শহরের একটি বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির দুই ছাত্রীকে খুঁজে পাচ্ছে না তাদের পরিবার। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে প্রাইভেট পড়ার নাম করে বেরিয়ে শহরের হেমেন্দ্র সাহার মোড়ে একত্রিত হওয়ার পর থেকেই তারা নিখোঁজ। পুলিশ বলছে, প্রেমের সম্পর্ক থাকায় ইচ্ছাকৃতভাবেই পালিয়ে গেছে তারা।
এই ঘটনায় বুধবার বিকেলে মেয়ে দুটির পরিবার কিশোর বয়সী কথিত দুই প্রেমিক ও তাদের বাবা-মাসহ ৬ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ২/৩ জনকে অভিযুক্ত করে নরসিংদী মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত ওই দুই কিশোর স্থানীয় একটি বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দেওয়ার কথা।
মেয়ে দুটির পরিবারের অভিযোগ, প্রাইভেট পড়তে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিলেন ওই দুই বান্ধবী। নির্দিষ্ট সময়ের মধ্যে বাড়িতে ফিরে না আসায় স্কুল ও প্রাইভেট শিক্ষকসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও তাদের পাওয়া যায়নি। প্রেমের ফাঁদে ফেলে আমাদের মেয়ে দুটোকে অপহরণ করা হয়েছে। আমাদের মেয়ে আমরা ফেরত চাই।
পুলিশ ও মেয়ে দুটোর পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৪-১৬ বছর বয়সী চার জন ছেলে-মেয়ের মধ্যে সম্পর্ক চলছিল। তারা পরষ্পরের প্রতি আবেগের বশে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করে। সে অনুযায়ী মঙ্গলবার দুপুরে শহরের হেমেন্দ্র সাহার মোড়ে ওই দুইটি মেয়ে ও একটি ছেলে একত্রিত হয়। ওই সময় তাদের সঙ্গে বহন করা স্কুল ব্যাগে বই-খাতা না নিয়ে জামা-কাপড় ভরে বাড়ি থেকে বের হয়েছিল তারা। কিন্তু অপর ছেলেটি বাড়ি থেকে বের হওয়ার সময় তার মা-বাবার সন্দেহ হলে তাকে আটকে দেওয়া হয়। পরে এক ছেলের সাথেই ওই দুই মেয়ে পালিয়ে যায়। তবে মঙ্গলবার দুপুরে শহরের নাগরিয়াকান্দি এলাকায় শেখ হাসিনা সেতুর কাছাকাছি একটি রেস্টুরেন্টে তাদের খেতে দেখেছে স্থানীয় কিছু মানুষ।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান জানান, অভিযুক্ত এক কিশোরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি। তার কাছ থেকে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। এছাড়া কাদের সঙ্গে মুঠোফোনে তাদের কথা হয়েছে সেই তালিকাও বের করা হয়েছে। দ্রুতই মেয়ে দুটোকে উদ্ধারের আশা করছি।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ